Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • খামেনেইয়ের অবশ্যই চিন্তিত হওয়া উচিত, পরমাণু চুক্তি নিয়ে ইরানের সঙ্গে আলোচনার আগেই ট্রাম্পের হুঁশিয়ারি

খামেনেইয়ের অবশ্যই চিন্তিত হওয়া উচিত, পরমাণু চুক্তি নিয়ে ইরানের সঙ্গে আলোচনার আগেই ট্রাম্পের হুঁশিয়ারি

Online Desk ফেব্রুয়ারি 5, 2026
khamenei-trump.jpg

ওঙ্কার ডেস্কঃ ইরানের সঙ্গে আবার পরমাণুচুক্তি নিয়ে আলোচনায় বসছে আমেরিকা। শুক্রবার থেকে ওমানে এই আলোচনা শুরু হবে বলে জানা গিয়েছে। সেই আবহেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা খামেনেইকে হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট। জানালেন, অতি অবশ্যই খামেনেইয়ের চিন্তিত হওয়া উচিত!
খামেনেইয়ের বিরুদ্ধে সুর নরম করতে নারাজ ট্রাম্প। এক সাংবাদিক সম্মেলনে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়, খামেনেইয়ের কি এখনও চিন্তিত হওয়ার প্রয়োজন রয়েছে? প্রশ্নের উত্তরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘খুব চিন্তিত হওয়া উচিত। অবশ্যই হওয়া উচিত।’’ রয়টার্স সূত্রে খবর, এই আলোচনায় থাকতে পারেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির।
আমেরিকা চায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ-সহ যাবতীয় পরমাণু কর্মসূচি ‘সম্পূর্ণ বন্ধ’ করে দিক ইরান। কিন্তু ওয়াশিংটনের সেই দাবি এখনও পর্যন্ত মানতে নারাজ তেহরান। পরমাণুচুক্তি নিয়ে ইরান আমেরিকার টানাপোড়েন চলছেই। ট্রাম্প বার বার দাবি করেন, ইরানকে সমঝোতা করতে হবে। যদিও ইরান প্রতিবারই স্পষ্ট জানিয়ে আসছে, ট্রাম্পের হুঁশিয়ারির সামনে মাথা নত করবে না। এই ডামাডোল পরিস্থিতিতে পশ্চিম এশীয় বেশ কয়েকটি দেশের উদ্যোগে আবার দুই দেশ পরমাণুচুক্তি নিয়ে আলোচনায় রাজি হয়েছে। তবে ট্রাম্পের হুঁশিয়ারি বৈঠকে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন অনেকে।

Post Views: 228

Continue Reading

Previous: আমেরিকার ‘দাদাগিরি’ সহ্য করবে না ভারত! ওয়াশিংটনে বাণিজ্যচুক্তি নিয়ে মার্কিন বিদেশসচিবকে জানিয়েছিলেন ডোভাল
Next: বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতে হবে রাজ্যকে, সময় বেঁধে দিয়ে নির্দেশ শীর্ষ আদালতের

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.