Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ট্রাম্প প্রশাসন থেকে বেরিয়ে গেলেন ইলন মাস্ক

ট্রাম্প প্রশাসন থেকে বেরিয়ে গেলেন ইলন মাস্ক

Online Desk মে 29, 2025
20250529_094105.jpg

ওঙ্কার ডেস্ক: ডোনাল্ড ট্রাম্প প্রশাসন থেকে বেরিয়ে গেলেন মহাকাশ ও প্রযুক্তি ধনকুবের ইলন মাস্ক। ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির প্রধান হিসেবে তাঁর মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এই সিদ্ধান্ত। ‘অপচয় কমানোর সুযোগের’ জন্য মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন মাস্ক।

মাস্ক বলেন যে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির মিশন সময়ের সঙ্গে সঙ্গে আরও শক্তিশালী হবে এবং সরকারের ‘জীবনযাত্রার একটি পদ্ধতি’ হয়ে উঠবে। ইলন মাস্ক এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘মার্কিন সরকারের বিশেষ কর্মচারী হিসেবে আমার সময় শেষ হয়েছে। অপচয়মূলক সরকারি ব্যয় কমানোর সুযোগ দেওয়ার জন্য আমি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানাই। সময়ের সঙ্গে সঙ্গে DOGE-এর লক্ষ্য আরও শক্তিশালী হবে।’

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয়বার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের কুর্সিতে বসার পর ট্রাম্প তাঁর নতুন প্রশাসনে যুক্ত করেন বন্ধু ইলন মাস্ককে। তাঁকে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির মাথায় বসানো হয়। এই দফতরের দায়িত্ব মার্কিন সরকারি সংস্থাগুলির খরচ কমানো এবং সংস্কার করা। তবে ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন এই দফতরের প্রধান হলেও মাস্ক কোনও রকম ভাবে কর্মীদের নিয়োগ বা ছাঁটাই করতে পারবেন না। যদিও মার্কিন প্রশাসনে তাঁর কাজের মেয়াদ নির্ধারিত ছিল ১৩০ দিনের জন্য। সেই মেয়াদ শেষ হওয়ার কথা শুক্রবার। তবে তার একদিন আগে পদত্যাগ করলেন মাস্ক।

Post Views: 111

Continue Reading

Previous: ইসরায়েলি সেনাবাহিনীর হাতে গাজার হামাস প্রধান মুহাম্মদ সিনওয়ার নিহত : নেতানিয়াহু
Next: নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গ জুড়ে দুর্যোগের ঘনঘটা, উত্তরবঙ্গেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.