Skip to content
জুলাই 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • বিশ্বের ধনীতম ব্যক্তি ইলন মাস্ক, রেকর্ড সম্পত্তির মালিক টেসলাপতি

বিশ্বের ধনীতম ব্যক্তি ইলন মাস্ক, রেকর্ড সম্পত্তির মালিক টেসলাপতি

Online Desk ডিসেম্বর 16, 2025
3.jpg

বিশ্বের ধনীদের তালিকার শিখরে ইলন মাস্ক। ফোর্বসের রিপোর্ট অনুযায়ী, মাস্কের মোট সম্পদের পরিমাণ ৬০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। স্পেসএক্সের সম্ভাব্য আইপিও এবং টেসলার শেয়ার উত্থান, এর জেরেই নতুন উচ্চতায় পৌঁছেছেন শিল্পপতি ইলন মাস্ক।
গত অক্টোবরেই ৫০০ বিলিয়ন ডলারের গণ্ডি টপকান মাস্ক। দুই মাসের ব্যবধানে সেই সম্পত্তি ৬০০ বিলিয়ন ডলারে। রিপোর্ট বলছে, স্পেসএক্স আগামী বছর শেয়ার বাজারে তালিকাভুক্ত হতে পারে। বর্তমানে স্পেসএক্সে মাস্কের প্রায় ৪২ শতাংশ অংশীদারিত্ব রয়েছে। এই আইপিও বাস্তবায়িত হলে প্রায় ১৬৮ বিলিয়ন ডলার বাড়তে পারে মাস্কের, এমনই অনুমান ফোর্বসের।
শুধু স্পেসএক্স নয়, বড় ভূমিকা রয়েছে টেসলারও। বৈদ্যুতিক গাড়ি নির্মাণকারী সংস্থাটিতে মাস্কের প্রায় ১২ শতাংশ শেয়ার রয়েছে। মাস্ক জানিয়েছেন, কোনও নিরাপত্তা পর্যবেক্ষক ছাড়াই পরীক্ষামূলকভাবে রোবোট্যাক্সি চালানো হচ্ছে। এই ঘোষণার পরেই সোমবার টেসলার শেয়ারের দাম প্রায় ৪ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে।
উল্লেখ্য, নভেম্বরে টেসলার শেয়ারহোল্ডাররা মাস্কের জন্য প্রায় ১ ট্রিলিয়ন ডলারের বেতন প্যাকেজে অনুমোদন দিয়েছেন। এটিই কর্পোরেট ইতিহাসে সবচেয়ে বড় পারিশ্রমিক প্যাকেজ হিসেবে ধরা হচ্ছে।

Post Views: 252

Continue Reading

Previous: মা ফ্লাইওভারে দুর্ঘটনা; বাইকের সঙ্গে গাড়ির সংঘর্ষে গুরুতর আহত বাইক আরোহী
Next: উধমপুরে জঙ্গি মোকাবিলায় শহিদ এসওজি জওয়ান

সম্পর্কিত গল্প

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026

You may have missed

yhj.png

উত্তর থেকে দক্ষিণ জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

Online Desk জুলাই 27, 2026
M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.