Skip to content
জুলাই 28, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • বিক্ষোভে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর! ৭০ হাজার মানুষের জমায়েতে গুলি চালাল বাহিনী, নিহত ১৬ প্রতিবাদী

বিক্ষোভে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর! ৭০ হাজার মানুষের জমায়েতে গুলি চালাল বাহিনী, নিহত ১৬ প্রতিবাদী

Online Desk জুন 11, 2026
pok.jpg

ওঙ্কার ডেস্ক: পাকিস্তানের দখলদারিত্বের বিরুদ্ধে বৃহস্পতিবার বিক্ষোভে উত্তাল হয়েছে পাক অধিকৃত কাশ্মীর। রাওয়ালাকোটে প্রায় ৭০ হাজার মানুষের জমায়েতে এদিন গুলি চালাল পাকিস্তানের বাহিনী। যার ফলে মৃত্যু হয়েছে অন্তত ১৬ জনের। জখম হয়েছেন ৩৭ জন। প্রত্যক্ষদর্শীদের মতে, একে-৪৭ রাইফেল দিয়ে গুলি চালায় পাকিস্তানের বাহিনী।
আটা, চাল, বিদ্যুতের মূল্য সাধারণ মানুষের নাগালে রাখার দাবিতে এবং মৌলিক অধিকারের দাবিতে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ শুরু করেন সাধারণ নিরস্ত্র মানুষ। কিন্তু পাকিস্তানি সেনাবাহিনী সেই জমায়েতে গুলি চালাতে শুরু করে। এর ফলে পরিস্থিতি দ্রুত সহিংস হয়ে ওঠে। রাওয়ালাকোট অঞ্চলে পাকিস্তান যে দখলদারিত্ব জারি রেখেছে তার বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন তাঁরা। সন্ত্রাসবাদ ইউনিফর্মধারীদের দ্বারাই চালানো হচ্ছে বইলে স্লোগান দিতে থাকেন তাঁরা। উল্লেখ্য, মঙ্গলবার পাক-অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে ৩০ জন নিহত হয়েছিলেন এবং জখম হয়েছিলেন ২০০ জনের বেশি।
বিক্ষোভে নেতৃত্ব দেওয়া রাজনৈতিক কর্মী সর্দার আমান খান যে কোনও পরিস্থিতিতে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। তিনি বলেন, অধিকারের জন্য লড়াই করা প্রত্যেককেই পাকিস্তান “সন্ত্রাসী” হিসেবে আখ্যা দিচ্ছে। ওই সমাবেশে বক্তব্য রাখেন ‘জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি’-এর প্রতিনিধিরাও। তাঁরা বিক্ষোভ দমনে কর্তৃপক্ষের ভূমিকার সমালোচনা করেন এবং হতাহতের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানান। এ ছাড়া গোটা বিষয়টি নিয়ে যাতে আন্তর্জাতিক দুনিয়া সরব হয়, সেই উদ্দেশে সকলের দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা।

Post Views: 101

Continue Reading

Previous: দুই বছরের চুক্তিতে সবুজ মেরুনে সামীর জেলজোকোভিক
Next: ‘আজ রাতে ইরানে কঠোর হামলা হবে’, খার্গ দ্বীপ দখলের হুঁশিয়ারি দিয়ে নতুন হুমকি ট্রাম্পের

সম্পর্কিত গল্প

tgpoht.png

নদিয়ায় বড়সড় অভিযান, উদ্ধার ৯০০ লিটার মদ ও ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

Online Desk জুলাই 27, 2026
Baibhab.jpg

সবে তো শুরু ! ১৫ বছরেই সিরিজ সেরা হয়ে জানালেন বৈভব

Online Desk জুলাই 27, 2026
202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026

You may have missed

tgpoht.png

নদিয়ায় বড়সড় অভিযান, উদ্ধার ৯০০ লিটার মদ ও ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

Online Desk জুলাই 27, 2026
Baibhab.jpg

সবে তো শুরু ! ১৫ বছরেই সিরিজ সেরা হয়ে জানালেন বৈভব

Online Desk জুলাই 27, 2026
202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026
202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.