Skip to content
জুলাই 28, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • দুই বছরের চুক্তিতে সবুজ মেরুনে সামীর জেলজোকোভিক

দুই বছরের চুক্তিতে সবুজ মেরুনে সামীর জেলজোকোভিক

Online Desk জুন 11, 2026
Samir.jpg

স্পোর্টস রিপোর্টার : বসিনিয়ার জাতীয় দলে খেলা ফুটবলার সামীর জেলজোকোভিক এবার খেলবেন সবুজ মেরুন জার্সিতে। সদ্য সমাপ্ত ইন্ডিয়ান সুপার লিগে পঞ্জাব এফ সি-র জার্সিতে দু্র্দান্ত ফুটবল উপহার দিয়েছিলেন এই ফুটবলার। মূলত সেন্ট্রাল ডিফেন্সিভ মিডিও হলেও স্টপার পজিশনেও খেলতে পারেন সামীর। মোহনবাগান সুপার জায়ান্টের তারকা সমৃদ্ধ দলে তাঁকে নেওয়ার অন্যতম কারণ হল তাঁর দুটি পজিশনে সমানতালে খেলার অভিজ্ঞতা। ছয় ফুট উচ্চতার আঠাশ বছর বয়সী সামীর হঠাৎ হঠাৎ উঠে গিয়ে আক্রমণভাগকে সাহায্য করতেও সিদ্ধহস্ত। বসনিয়ে প্রিমিয়ার লিগ বা উজবেকিস্তানের যে লিগে যখন খেলেছেন তখনই গোল করেছেন এবং করিয়েছেন। সদ্য সমাপ্ত জাতীয় লিগেও দুটি গোল করার পাশাপাশি তিনটি গোলের বলও বাড়িয়েছেন সামীর।

মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে দু বছরের জন্য চুক্তিবদ্ধ হওয়ার পর এমবি এসজি মিডিয়াকে সামীর জেলজোকোভিক বলেছেন, “ভারতে খেলতে আসার পর থেকেই মোহনবাগান সুপার জায়ান্টের ধারাবাহিক সাফল্যের কথা শুনেছি। আই এস এলে যুবভারতীতে বিপক্ষ দলের জার্সি পরে খেলতে নেমে দেখেছি ক্লাবের প্রতি মোহনবাগান সদস্য সমর্থকদের উন্মাদনা ও ভালবাসা। এরকম একটা ঐতিহ্যশালী ও শতাব্দীপ্রাচীন ক্লাবের জার্সিতে খেলার সুযোগ পেয়ে আমি আপ্লুত ও রোমাঞ্চিত। সবুজ মেরুনের সমর্থকরা আমার খেলা দেখেছেন। মোহনবাগান দেশের সেরা ক্লাব। সেই সফল দলের সতীর্থদের সঙ্গে যখন নামব তখন আরও ভাল খেলব, এই প্রতিশ্রুতি দিচ্ছি। আমি চ্যাম্পিয়ন হওয়ার মানসিক প্রস্তুতি নিয়ে কলকাতায় খেলতে আসছি। আই এস এল তো বটেই সব ট্রফি জিততে চাই।“

Post Views: 98

Continue Reading

Previous: ‘পুশ-ইন’ এর প্রতিবাদে ভারতের সীমান্ত অভিমুখে মিছিল করবে জামাত
Next: বিক্ষোভে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর! ৭০ হাজার মানুষের জমায়েতে গুলি চালাল বাহিনী, নিহত ১৬ প্রতিবাদী

সম্পর্কিত গল্প

Baibhab.jpg

সবে তো শুরু ! ১৫ বছরেই সিরিজ সেরা হয়ে জানালেন বৈভব

Online Desk জুলাই 27, 2026
nabanna

বদলে গেল ‘নবান্ন’-এর রঙ; নিল-সাদা এখন গেরুয়া

Online Desk জুলাই 27, 2026
mera-.png

দেশের জন্য স্বর্ণপদক মিরা বাঈ চানুর; আশায় ভারতের অ্যাথলেটিক্সরা

Online Desk জুলাই 27, 2026

You may have missed

tgpoht.png

নদিয়ায় বড়সড় অভিযান, উদ্ধার ৯০০ লিটার মদ ও ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

Online Desk জুলাই 27, 2026
Baibhab.jpg

সবে তো শুরু ! ১৫ বছরেই সিরিজ সেরা হয়ে জানালেন বৈভব

Online Desk জুলাই 27, 2026
202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026
202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.