Skip to content
জুলাই 28, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • ‘পুশ-ইন’ এর প্রতিবাদে ভারতের সীমান্ত অভিমুখে মিছিল করবে জামাত

‘পুশ-ইন’ এর প্রতিবাদে ভারতের সীমান্ত অভিমুখে মিছিল করবে জামাত

Online Desk জুন 11, 2026
bd-jamat.jpg

ওঙ্কার ডেস্ক: এসআইআর পরবর্তী সময়ে ভারত একাধিক ব্যক্তিকে সীমান্ত দিয়ে পুশ ইন করেছে বলে অভিযোগ। ভারতের দাবি যাদেরকে পুশ ইন করা হয়েছে তারা ‘বাংলাদেশি’। অবৈধ ভাবে ভারতে থাকছিলেন। কিন্তু ঢাকার পাল্টা দাবি, বাংলাদেশি হলে আইনসম্মত ভাবে তাদেরকে ফেরত পাঠানো হোক এবং পুশ ইন বন্ধ করা হোক। এবার ভারতের এই পুশ ইন পদক্ষেপের বিরোধিতা করে রাস্তায় নামতে চলেছে বাংলাদেশের ইসলামপন্থী সংগঠন জামাত ই ইসলামি। এনসিপি-সহ অন্যান্য বেশ কিছু সংগঠনের সঙ্গে মিলে জামাত ভারত-বাংলাদেশ সীমান্তে বিক্ষোভ কর্মসূচির কথা ঘোষণা করেছে। বাংলাদেশের জামাত ই ইসলামির শীর্ষ নেতা শফিকুর রহমানের নেতৃত্বে এই বিক্ষোভ হবে বলে জানানো হয়েছে।

জামাত-নেতৃত্বাধীন ১১-দলীয় জোট জানিয়েছে, তারা শুক্রবার অর্থাৎ ১২ জুন বাংলাদেশের সীমান্তবর্তী জেলা ও গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্টগুলোতে বিক্ষোভ সমাবেশ করবে। এরপর ১৫ জুন ঢাকায় সমাবেশ ও মিছিল করবে। এই জোট বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের সমালোচনা করেছে। পাশাপাশি ভারত জোর করে লোকজনকে সীমান্ত পার করানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছে জোটটি। সম্প্রতি ভারত থেকে বাংলাদেশে পুশ ইন ইস্যু নিয়ে সে দেশে চর্চা চলছে। এই আবহে ভারতীয় সীমান্ত অভিমুখে মিছিলের কথা ঘোষণা করল জামাত। যদিও ভারতের দাবি তারা কোনও ‘পুশ-ইন’ করছে না; বরং প্রতিষ্ঠিত আইনি প্রক্রিয়া ও দ্বিপাক্ষিক ব্যবস্থার মাধ্যমে অবৈধ বিদেশি নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠাচ্ছে।

বাংলাদেশের প্রাক্তন সাংসদ এএইচএম হামিদুর রহমান আজাদ এক বিবৃতিতে জানিয়েছে, ‘১১-দলীয় জোট ১২ জুন সীমান্তবর্তী জেলাগুলোতে বিক্ষোভ সমাবেশ করবে এবং এরপর ১৫ জুন ঢাকায় প্রতিবাদ সমাবেশ ও মিছিল করবে।’ চলতি বছরে বাংলাদেশে সাধারণ নির্বাচন হয় ১২ ফেব্রুয়ারি। তার আগে এই ১১-দলীয় জোটটি তৈরি হয়। বর্তমানে দেশের প্রধান বিরোধী দল ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নেতৃত্বে গঠিত এই জোটে আরও বেশ কয়েকটি ইসলামপন্থী দল ও সংগঠন রয়েছে। এদের মধ্যে রয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং নেজামে ইসলাম পার্টি।

Post Views: 106

Continue Reading

Previous: দীর্ঘ ১৬ বছর পর ফের সম্মুখসমরে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা
Next: দুই বছরের চুক্তিতে সবুজ মেরুনে সামীর জেলজোকোভিক

সম্পর্কিত গল্প

tgpoht.png

নদিয়ায় বড়সড় অভিযান, উদ্ধার ৯০০ লিটার মদ ও ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

Online Desk জুলাই 27, 2026
Baibhab.jpg

সবে তো শুরু ! ১৫ বছরেই সিরিজ সেরা হয়ে জানালেন বৈভব

Online Desk জুলাই 27, 2026
202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026

You may have missed

tgpoht.png

নদিয়ায় বড়সড় অভিযান, উদ্ধার ৯০০ লিটার মদ ও ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

Online Desk জুলাই 27, 2026
Baibhab.jpg

সবে তো শুরু ! ১৫ বছরেই সিরিজ সেরা হয়ে জানালেন বৈভব

Online Desk জুলাই 27, 2026
202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026
202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.