Skip to content
জুলাই 28, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • দীর্ঘ ১৬ বছর পর ফের সম্মুখসমরে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা

দীর্ঘ ১৬ বছর পর ফের সম্মুখসমরে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা

Online Desk জুন 11, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: সামনে আসছে বিশ্বকাপ। সারা বিশ্ব তাকিয়ে আসে সেই দিকে । সালটা ২০১০ সেই সম্মুখসমরে উপস্থিত হয়েছে সেই দুই দেশ মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। মেক্সিকোর কাছে এটি বিশেষ উপলক্ষ। তারা তৃতীয়বারের জন্য বিশ্বকাপ আয়োজন করছে। ঘরের মাঠে খেলা। ফলে চাপও কম নয়। উদ্বোধনী ম্যাচে হোঁচট খেলে গ্যালারির সমর্থন মুহূর্তে বিদ্রোহের চেহারা নিতে পারে। সেই কারণেই শুরুটা জয়ের সঙ্গে করতে মরিয়া হাভিয়ের আগিরের দল। দুই দলের মধ্যে এখনও পর্যন্ত মোট চারটি ম্যাচ হয়েছে। তার মধ্যে দুটি জিতেছে মেক্সিকো। একটি দক্ষিণ আফ্রিকা। বাকি একটি ম্যাচ ড্র হয়েছে। বিশ্বকাপের ইতিহাসে একমাত্র সাক্ষাৎ ২০১০ সালে। সেদিন দক্ষিণ আফ্রিকাকে এগিয়ে দেন সিফিওয়ে শাবালালা। পরে মেক্সিকোর হয়ে সমতা ফেরান রাফায়েল মার্কেস। মজার বিষয়, সেই মার্কেস এখনও মেক্সিকো শিবিরে রয়েছেন। তবে এবার ফুটবলার হিসেবে নয়, সহকারী কোচ হিসেবে। প্রস্তুতি ম্যাচে দুরন্ত ছন্দে রয়েছে মেক্সিকো। শেষ পাঁচ ম্যাচে অপরাজিত। সার্বিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে। অস্ট্রেলিয়াকে হারিয়েছে ১-০ ব্যবধানে। ঘানার বিরুদ্ধে জিতেছে ২-০। বেলজিয়ামের সঙ্গে ১-১ এবং পর্তুগালের সঙ্গে গোলশূন্য ড্র করেছে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার ফর্ম খুব আশাব্যঞ্জক নয়। শেষ পাঁচ ম্যাচে মাত্র একটি জয়। জিম্বাবোয়েকে ৩-২ গোলে হারালেও এরপর ক্যামেরুনের কাছে ২-১ ব্যবধানে হেরেছে। পানামার বিরুদ্ধে একটি ড্র ও একটি পরাজয়। সর্বশেষ ম্যাচে নিকারাগুয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছে। সুতরাং, সংখ্যা বলছে, ম্যাচের আগে আত্মবিশ্বাসের বিচারে মেক্সিকোই এগিয়ে।
গ্রুপ এ পর্বে কারা কারা থাকছেন, তা জানানো হয়েছে, রাঙ্গেল; সানচেস, মন্টেস, ভাসকেস, গায়ার্দো; গুতিয়েরেস, আলভারেজ, ফিদালগো; আলভারাদো, হিমেনেস, কুইনোনেস। দক্ষিণ আফ্রিকা থেকে রয়েছেন রনওয়েন উইলিয়ামস; মুদাউ, ওকন, এমবোকাজি, মোদিবা; সিথোলে, মোকোয়েনা; অ্যাপোলিস, জোয়ানে, মোরেমি; ফস্টার।

Post Views: 96

Continue Reading

Previous: অভয়া কান্ডের দিন ফিশ ফ্রাই খাচ্ছিলেন লম্পট সাংসদ, বিস্ফোরক মন্তব্য সুখেন্দু শেখরের
Next: ‘পুশ-ইন’ এর প্রতিবাদে ভারতের সীমান্ত অভিমুখে মিছিল করবে জামাত

সম্পর্কিত গল্প

Baibhab.jpg

সবে তো শুরু ! ১৫ বছরেই সিরিজ সেরা হয়ে জানালেন বৈভব

Online Desk জুলাই 27, 2026
mera-.png

দেশের জন্য স্বর্ণপদক মিরা বাঈ চানুর; আশায় ভারতের অ্যাথলেটিক্সরা

Online Desk জুলাই 27, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026

You may have missed

tgpoht.png

নদিয়ায় বড়সড় অভিযান, উদ্ধার ৯০০ লিটার মদ ও ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

Online Desk জুলাই 27, 2026
Baibhab.jpg

সবে তো শুরু ! ১৫ বছরেই সিরিজ সেরা হয়ে জানালেন বৈভব

Online Desk জুলাই 27, 2026
202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026
202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.