Skip to content
জুন 12, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • অভয়া কান্ডের দিন ফিশ ফ্রাই খাচ্ছিলেন লম্পট সাংসদ, বিস্ফোরক মন্তব্য সুখেন্দু শেখরের

অভয়া কান্ডের দিন ফিশ ফ্রাই খাচ্ছিলেন লম্পট সাংসদ, বিস্ফোরক মন্তব্য সুখেন্দু শেখরের

Online Desk জুন 11, 2026
SUKHENDU.jpg

ওঙ্কার ডেস্কঃ পালাবদলের পর তৃণমূল বিধ্বস্ত। দলের ভিতরে যে ক্ষোভ, অরাজকতা, ডামাডোল পরিস্থিতি ছিল, তা এবার প্রকাশ্যে। রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার পর সরাসরি ফেসবুক পোস্টে নাম না করে দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়কে ‘লম্পট সাংসদ’ বলে তীব্র আক্রমণ করলেন সুখেন্দু শেখর রায়। একই সঙ্গে মমতাকে ‘ডাকাত রানি’ এবং অভিষেককে ‘অকাল কুষ্মাণ্ড ভাইপো অরণ্যদেব’ বলে বেনজির কটাক্ষ করলেন তিনি। যা নিয়ে রীতিমতো তোলপাড় রাজ্য রাজনীতি।
আরজি করের অভয়া কাণ্ডের স্মৃতি উস্কে দিয়ে সুখেন্দু রায় লিখেছেন যে, আর জি কর কাণ্ডে আপামর মানুষ ‘বিচার চাই’, ‘অপরাধীদের ফাঁসি চাই’ দাবি তুলে বিনিদ্র রাত কাটিয়েছেন। অভয়ার মা-বাবা মেয়ের মরা মুখ দেখার জন্যদ ঘণ্টার পর ঘণ্টা পদাধিকারীদের বিনীত আবেদন জানাচ্ছেন, ততক্ষণ হাসপাতালের প্রিন্সিপালের চেয়ারে বসে ফিশ ফ্রাই খাচ্ছে এক লম্পট সাংসদ তাঁর পারিষদদের সঙ্গে। নাম না করলেও তীর যে সরাসরি সৌগত রায়ের দিকে, তা বুঝতে রাজনৈতিক মহলের বাকি নেই। তিনি আরও মনে করিয়ে দিয়েছেন, “যে সাংসদ স্বল্পকাল আগে মুম্বাইয়ের এক বিগতযৌবনা অভিনেত্রীর সঙ্গে ধুতি-পাঞ্জাবী পড়ে প্রকাশ্যে নৃত্য করেছে দমদমের এক সাংস্কৃতিক মঞ্চে। যে সাংসদ নির্দ্বিধায় নারদা কাণ্ডে ৫ লক্ষ টাকা ঘুষ নিয়ে বিগলিত কণ্ঠে বলেছিল— so much of money?”
সুখেন্দু রায় লিখেছেন— সীমাহীন দুর্নীতি, তোলাবাজি, নারী নির্যাতন, শিল্প, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান ও চরম স্বজনপোষণের বিরুদ্ধে মানুষ এবার চূড়ান্ত জবাব দিয়েছেন। প্রবল জনমতের ঝড়ে ভাগীরথীর তীরের তথাকথিত ‘বৃহদায়তন বনস্পতি ও আগাছাসমূহ’ সমূলে উৎপাটন হয়েছে রাজ্যজুড়ে। অস্তিত্ব সংকটে পড়ে এই ‘ডাকাত রাণী’ এবার পুরনো দলের সভানেত্রীর কাছে আকুলিবিকুলি করছে আর তার অকাল কুষ্মাণ্ড ভতিজা ‘অরণ্যীদেব’ আর তাদের এমন এক গৃহভৃত্যেির জন্যা, যার বাবা বিদেশী বিধর্মী আর মা ভারতীয় পরিচারিকা…।” পোস্টের শেষে চণ্ডীদাসের বিখ্যাত লাইন টেনে সুখেন্দুর অন্তিম বার্তা— “সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।”
তৃণমূলের অন্দরে এতদিন ধরে যে ক্ষোভ ছিল তা এভাবে প্রকাহস পাবে তা হয়তো কেউ ভাবতেও পারেনি।

Post Views: 42

Continue Reading

Previous: তৃণমূল কি কংগ্রেসের সঙ্গে মিশে যাবে? জবাব দিলেন হাত শিবিরের সাধারণ সম্পাদক
Next: দীর্ঘ ১৬ বছর পর ফের সম্মুখসমরে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা

সম্পর্কিত গল্প

harras.jpg

উত্তরপ্রদেশে পুত্রবধূকে বারংবার ধর্ষণ শ্বশুরের, ফোনে ‘তিন তালাক’ দিলেন স্বামী

Online Desk জুন 11, 2026
abhishek.jpg

সই জাল কাণ্ডে ভবানী ভবনে অভিষেক, সময়ের আগেই হাজির ভগ্ন তৃণমূলের সেনাপতি

Online Desk জুন 11, 2026
trump.jpg

‘আজ রাতে ইরানে কঠোর হামলা হবে’, খার্গ দ্বীপ দখলের হুঁশিয়ারি দিয়ে নতুন হুমকি ট্রাম্পের

Online Desk জুন 11, 2026

You may have missed

harras.jpg

উত্তরপ্রদেশে পুত্রবধূকে বারংবার ধর্ষণ শ্বশুরের, ফোনে ‘তিন তালাক’ দিলেন স্বামী

Online Desk জুন 11, 2026
abhishek.jpg

সই জাল কাণ্ডে ভবানী ভবনে অভিষেক, সময়ের আগেই হাজির ভগ্ন তৃণমূলের সেনাপতি

Online Desk জুন 11, 2026
trump.jpg

‘আজ রাতে ইরানে কঠোর হামলা হবে’, খার্গ দ্বীপ দখলের হুঁশিয়ারি দিয়ে নতুন হুমকি ট্রাম্পের

Online Desk জুন 11, 2026
pok.jpg

বিক্ষোভে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর! ৭০ হাজার মানুষের জমায়েতে গুলি চালাল বাহিনী, নিহত ১৬ প্রতিবাদী

Online Desk জুন 11, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.