Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • মার্কিন যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে মৃত্যু ১০ জনের, বাতিল ১৯০০০ এর বেশি বিমান

মার্কিন যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে মৃত্যু ১০ জনের, বাতিল ১৯০০০ এর বেশি বিমান

Online Desk জানুয়ারি 26, 2026
snow-usa.jpg

ওঙ্কার ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় তুষারঝড়ের ফলে মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের। বিপর্যয়ের মুখে পড়ে সোমবার পর্যন্ত বাতিল করা হয়েছে ১৯ হাজারের বেশি বিমান। সেই সঙ্গে জারি রয়েছে বিদ্যুৎ বিভ্রাটও।

স্থানীয় আবহাওয়া দফতরের তরফে সতর্কতা জারি করে বলা হয়েছে, তুষারপাত, শিলাবৃষ্টির ফলে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তাপমাত্রা বিপজ্জনকভাবে কমে যাবে। যার ফলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হবে। সোমবার পর্যন্ত এমন আবহাওয়া বজায় থাকবে বলে আবহবিদরা জানিয়েছেন। নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, অত্যন্ত কম তাপমাত্রার আবহে পাঁচ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। টেক্সাসে স্থানীয় প্রশাসন জানিয়েছে, তিন জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে স্লেডিং দুর্ঘটনায় ১৬ বছর বয়সী এক কিশোরীও রয়েছেন। দক্ষিণাঞ্চলীয় রাজ্যের স্বাস্থ্য বিভাগের তরফে জানানো হয়েছে, লুইসিয়ানায় হাইপোথার্মিয়ায় দুই জনের মৃত্যু হয়েছে।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিদ্যুৎ বিভ্রাটের কারণে রবিবার রাত পর্যন্ত ৮,৪০,০০০ এরও বেশি গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন ছিলেন। বেশিরভাগই মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ অঞ্চলে। শনিবার এই অঞ্চলে তুষার ঝড় তীব্র আকার ধারণ করেছিল। বিপর্যয়ের কারণে সোমবার বন্ধ রয়েছে ফেডারেল অফিসগুলি। যদিও আগে থেকেই বন্ধ থাকার কথা ঘোষণা করা হয়েছিল। ওয়াশিংটন, ফিলাডেলফিয়া এবং নিউইয়র্কের বেশ কয়েকটি প্রধান বিমানবন্দরে প্রায় সমস্ত বিমান বাতিল করা হয়েছে।

Post Views: 164

Continue Reading

Previous: ভাঙা বিশ্বকে সারিয়ে তুলবে ভারত, শুল্কযুদ্ধের আবহে এমন ঘোষণা করলেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট
Next: আনন্দপুরে বিধ্বংসী আগুনে মৃত ৩, ৯ ঘন্টা পেরিয়েছে, এখনও নিখোঁজ ৬ কর্মীর খোঁজ মেলেনি

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.