Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ভাঙা বিশ্বকে সারিয়ে তুলবে ভারত, শুল্কযুদ্ধের আবহে এমন ঘোষণা করলেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট

ভাঙা বিশ্বকে সারিয়ে তুলবে ভারত, শুল্কযুদ্ধের আবহে এমন ঘোষণা করলেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট

Online Desk জানুয়ারি 26, 2026
modi-ursula.jpg

ওঙ্কার ডেস্কঃ বিশ্বরাজনীতিতে ট্রাম্প এই মুহূর্তে সবচেয়ে আলোচিত চরিত্র। মার্কিন প্রেসিডেন্টের শুল্কবাণে বিধ্বস্ত গোটা বিশ্ব। তবে এই ভাঙা বিশ্বকে সারিয়ে তুলবে ভারত, এমনটাই ঘোষণা করলেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন। রবিবার দিল্লিতে পা রেখেছেন তিনি। ওয়াকিবহাল মহলের মত, ভারতের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্যচুক্তি স্বাক্ষরিত হতে পারে।
রবিবার দিল্লিতে পা রেখেই উরসুলা এক্স হ্যান্ডেলে লেখেন, ‘আজ ভারতে এসে আমি খুব খুশি। ভারত এবং ইউরোপীয় ইউনিয়ন এখন কৌশলী সহযোগিতা, আলোচনার পথ বেছে নিয়েছে। একে অপরের শক্তিবৃদ্ধিতে পদক্ষেপ করছে। ভেঙে পড়া বিশ্বকে আমরাই দেখাব যে সেরে ওঠার জন্য বিকল্প পথ রয়েছে।’
সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণেই ভারতে এসেছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তোনিও কোস্টা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন। সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তিনি।
কেন্দ্রীয় সূত্রে জানা গিয়েছে, আগামী ২৭ জানুয়ারি ভারতের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্যচুক্তি স্বাক্ষরিত হতে পারে। উৎপাদন, প্রযুক্তি, শক্তিসম্পদ, ওষুধের মতো ক্ষেত্রগুলিকে চুক্তির আওতায় আনা হতে পারে। তবে কৃষিক্ষেত্র সংক্রান্ত বিষয়গুলি এই চুক্তিতে থাকছে না বলেই জানা গিয়েছে।
প্রসঙ্গত, আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি না হওয়া এবং শুল্কবাণে ভারতের বাজার বেশ ধাক্কা খেয়েছে। পরিস্থিতি সামাল দিতে বিকল্প বাজারের সন্ধান করছে ভারত। অন্যদিকে ইউরোপের একাধিক দেশের সঙ্গে শুল্কযুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প। ফলে মার্কিন প্রেসিডেন্টের প্রতি আস্থা হারাচ্ছেন ইউরোপীয় নেতৃত্ব।

Post Views: 139

Continue Reading

Previous: বিশ্বকাপে না খেলার কথা বলেও দল ঘোষণা পাকিস্তানের! সলমনরা না খেললে আইসিসি-র বিবেচনায় বিকল্প দল
Next: মার্কিন যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে মৃত্যু ১০ জনের, বাতিল ১৯০০০ এর বেশি বিমান

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.