Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • বিশ্বকাপে না খেলার কথা বলেও দল ঘোষণা পাকিস্তানের! সলমনরা না খেললে আইসিসি-র বিবেচনায় বিকল্প দল

বিশ্বকাপে না খেলার কথা বলেও দল ঘোষণা পাকিস্তানের! সলমনরা না খেললে আইসিসি-র বিবেচনায় বিকল্প দল

Online Desk জানুয়ারি 26, 2026
icc.jpg

ওঙ্কার ডেস্ক: বাংলাদেশের প্রতি ‘সংহতি’ জানাতে প্রথমে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে খেলবে না বলে ঘোষণা করেছিল পাকিস্তান। যদিও পরে নিজেদের অবস্থানকে ধোঁয়াশায় রেখে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে দিয়েছে পাকিস্তানের ক্রিকেট বোর্ড। তবে শেষ পর্যন্ত সলমন আলি আঘারা যদি বিশ্বকাপে না খেলেন, তাহলে বিকল্প দলের কথাও ভেবে রেখেছে আইসিসি। শুধু তাই নয় বিশ্বকাপে না খেললে পাকিস্তানকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কড়া পদক্ষেপের মুখে পড়তে হতে পারে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড যদি বিশ্বকাপে না খেলে তা হলে আইসিসি যে পদক্ষেপ নিতে পারে তার মধ্যে রয়েছে সমস্ত দ্বিপাক্ষিক সিরিজ থেকে পাকিস্তানকে নির্বাসন দেওয়া। এশিয়া কাপ থেকেও পিসিবিকে বহিষ্কার করতে পারেন জয় শাহরা। এ ছাড়া অন্য দেশের ক্রিকেট বোর্ডগুলিকে রাজি করিয়ে ‘নো এনওসি’ নীতি কার্যকর করতে পারে আইসিসি। যার ফলে বিদেশি ক্রিকেটাররা পাকিস্তান সুপার লিগে অংশ নিতে পারবে না। উল্লেখ্য, বাংলাদেশকে নিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে যে জটিলতা তৈরি হয়েছিল তার সমাধান করে দিয়েছে আইসিসি। আইসিসির তরফে নিরাপত্তা নিয়ে আশ্বাস দেওয়া পরও ভারতে দল পাঠাতে রাজি হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

ভারত থেকে বিশ্বকাপের ম্যাচ সরিয়ে শ্রীলঙ্কায় দেওয়ার দাবি করেছিল বাংলাদেশের ক্রিকেট বোর্ড। যদিও আইসিসি সেই দাবি মানেনি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি এ বিষয়ে বলেন, ‘বাংলাদেশের সঙ্গে যা হয়েছে তা অন্যায়। পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে কি না সে বিষয়ে পাকিস্তান সরকার সিদ্ধান্ত নেবে।’ তবে পাকিস্তান বিশ্বকাপ না খেললে বিকল্প দল হিসাবে উগান্ডাকে খেলাতে পারে আইসিসি

Post Views: 111

Continue Reading

Previous: কর্নেল সোফিয়া কুরেশি পেলেন ‘বিশিষ্ট সেবা মেডেলে’র সম্মান
Next: ভাঙা বিশ্বকে সারিয়ে তুলবে ভারত, শুল্কযুদ্ধের আবহে এমন ঘোষণা করলেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.