Skip to content
অক্টোবর 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • কর্নেল সোফিয়া কুরেশি পেলেন ‘বিশিষ্ট সেবা মেডেলে’র সম্মান

কর্নেল সোফিয়া কুরেশি পেলেন ‘বিশিষ্ট সেবা মেডেলে’র সম্মান

Online Desk জানুয়ারি 26, 2026
sofiya.jpg

ওঙ্কার ডেস্কঃ ‘অপারেশন সিঁদুর’ এ আন্তর্জাতিক মঞ্চে ভারতের অন্যতম মুখ ছিলেন কর্নেল সোফিয়া কুরেশি। ২০২৬ সালের প্রজাতন্ত্র দিবস সম্মান তালিকায় তাঁকে ‘বিশিষ্ট সেবা মেডেল’-এ ভূষিত করা হয়েছে। “উচ্চস্তরের বিশিষ্ট সেবা”-র স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেওয়া হয়েছে কর্নেল কুরেশিকে।
প্রজাতন্ত্র দিবসে নয়াদিল্লির জাতীয় মহাসড়কে প্রজাতন্ত্র দিবস উদযাপনের পাশাপাশি রাষ্ট্রপতি পতাকা উত্তোলন করেন এবং বীরত্বপূর্ণ পুরষ্কার প্রদান করা হয়। এবারের ৭৭তম প্রজাতন্ত্র দিবসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সশস্ত্র বাহিনীর ৭০ জন সদস্যকে বীরত্ব পুরস্কারের অনুমোদন দিয়েছেন, যাঁদের মধ্যে ছয় জন মরণোত্তর সম্মান পাচ্ছেন। পাশাপাশি, সশস্ত্র বাহিনী ও অন্যান্য কর্মীদের জন্য মোট ৩০১টি সামরিক সম্মানও অনুমোদিত হয়েছে। এর মধ্যে রয়েছে ৩০টি পরম বিশিষ্ট সেবা মেডেল, ৪টি উত্তম যুদ্ধ সেবা মেডেল, ৫৬টি অতি বিশিষ্ট সেবা মেডেল, ৯টি যুদ্ধ সেবা মেডেল, ১৩৫টি বিশিষ্ট সেবা মেডেল সহ অন্যান্য সম্মান।
২০১৬ সালে কর্নেল কুরেশি প্রথম মহিলা অফিসার হিসেবে বহুজাতিক সামরিক মহড়ায় ভারতীয় সেনার একটি কন্টিনজেন্টের নেতৃত্ব দেন। ‘এক্সারসাইজ ফোর্স ১৮’-এ, যেখানে ASEAN-Plus দেশগুলি অংশ নিয়েছিল, তিনি ৪০ সদস্যের একটি দলকে নেতৃত্ব দেন।
অপারেশন সিঁদুরের পর, কর্নেল কুরেশি এবং উইং কমান্ডার ভ্যোমিকা সিং যৌথভাবে অভিযানের বিস্তারিত তুলে ধরেন, কীভাবে হামলা চালানো হয়েছিল, তা ব্যাখ্যা করেন। প্রসঙ্গত, ২০০১ সালের ডিসেম্বরে ভারতীয় সংসদে জঙ্গি হামলার পর পাঞ্জাব সীমান্তে শুরু হওয়া ‘অপারেশন পরাক্রম’-এও কর্নেল কুরেশি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন।

Continue Reading

Previous: ‘তিনি আমাদের সঙ্গেই আছেন’, পদ্মশ্রী প্রাপ্তিতে ঋতুপর্ণকে স্মরণ প্রসেনজিতের
Next: বিশ্বকাপে না খেলার কথা বলেও দল ঘোষণা পাকিস্তানের! সলমনরা না খেললে আইসিসি-র বিবেচনায় বিকল্প দল

সম্পর্কিত গল্প

New-Project-53.webp

‘মণ্ডপ ভেঙে পড়ছে’ ঘোষণায় তদন্ত, ধৃত দ্বিতীয় অভিযুক্তের ফেসবুকে একের পর পোস্ট! কীভাবে? ঘনাচ্ছে রহস্য

Online Desk অক্টোবর 23, 2026
New-Project-52.webp

পুজোর মরশুমে হাসপাতালে কম হাজিরা, না বলেই কামাই! ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, জরুরি বৈঠক ডাকলেন শারদ্বত

Online Desk অক্টোবর 23, 2026
New-Project-50.webp

১৩৪ টনের ২৪টি এসিও মানেনি ভিড়ের চাপ, চোরবাগান বিপর্যয়ে ফরেনসিক রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

Online Desk অক্টোবর 23, 2026

You may have missed

New-Project-53.webp

‘মণ্ডপ ভেঙে পড়ছে’ ঘোষণায় তদন্ত, ধৃত দ্বিতীয় অভিযুক্তের ফেসবুকে একের পর পোস্ট! কীভাবে? ঘনাচ্ছে রহস্য

Online Desk অক্টোবর 23, 2026
New-Project-54.webp

পুজোয় টানা ছুটির রেওয়াজে ইতি, আগামী বছর থেকে বদলাচ্ছে সরকারি হাসপাতালের ছুটির নিয়ম

Online Desk অক্টোবর 23, 2026
New-Project-52.webp

পুজোর মরশুমে হাসপাতালে কম হাজিরা, না বলেই কামাই! ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, জরুরি বৈঠক ডাকলেন শারদ্বত

Online Desk অক্টোবর 23, 2026
Cosy-Winter-Skincare-Glow.png

শীত আসছে, তৈলাক্ত ত্বকের যত্ন নেবেন কীভাবে?

Online Desk অক্টোবর 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.