Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • অস্ত্র ছাড়বো না! ইজরায়েলকে নরকে পরিণত করার হুমকি হেজবোল্লাহ প্রধানের

অস্ত্র ছাড়বো না! ইজরায়েলকে নরকে পরিণত করার হুমকি হেজবোল্লাহ প্রধানের

Online Desk মে 13, 2026
naim-qassem.png

ওঙ্কার ডেস্ক: মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাতের আবহে ফের ইজরায়েলের বিরুদ্ধে তীব্র হুঁশিয়ারি দিল লেবাননের সশস্ত্র সংগঠন হেজবোল্লাহ। সংগঠনের প্রধান নাইম কাসেম স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ইজরায়েল যদি লেবাননের উপর আগ্রাসন অব্যাহত রাখে, তাহলে গোটা অঞ্চলকে ‘নরকে’ পরিণত করা হবে। তাঁর এই বিস্ফোরক মন্তব্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে পশ্চিম এশিয়ার রাজনৈতিক ও সামরিক পরিস্থিতিতে।
সাম্প্রতিক এক ভাষণে নাইম কাসেম বলেন, হেজবোল্লাহ কখনওই নিজেদের অস্ত্র সমর্পণ করবে না এবং তাদের সামরিক শক্তি লেবাননের প্রতিরক্ষার অবিচ্ছেদ্য অংশ। তিনি দাবি করেন, ইজরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য এবং কোনও আন্তর্জাতিক চাপ বা কূটনৈতিক উদ্যোগ তাদের অবস্থান বদলাতে পারবে না। তাঁর বক্তব্যে স্পষ্ট, সংগঠনটি নিজেদের অস্তিত্ব ও কার্যকলাপকে শুধুমাত্র লেবাননের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াই হিসেবেই তুলে ধরছে।
এই হুঁশিয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইজরায়েলের মধ্যে নতুন করে আলোচনা শুরু হওয়ার সম্ভাবনার সময়কালে আসায় গোটা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে। তবে সেই সম্ভাবনাকে কার্যত নস্যাৎ করে কাসেম বলেন, সরাসরি আলোচনা ইজরায়েলকে রাজনৈতিক সুবিধা দেবে এবং হিজবুল্লাহ সেই পথে হাঁটবে না। তাঁর মতে, শুধুমাত্র পরোক্ষ আলোচনার মাধ্যমেই সীমান্ত সংঘাতের সমাধান হতে পারে।
হেজবোল্লাহ প্রধান আরও জানান, লেবাননের দক্ষিণাঞ্চলে ইজরায়েলি বাহিনীর উপস্থিতি, হামলা, সাধারণ মানুষের মৃত্যু এবং বাস্তুচ্যুতির ঘটনা চলতে থাকলে প্রতিরোধ আরও জোরদার হবে। তিনি বলেন, লেবাননের জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, বন্দিদের মুক্তি, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং দেশের পুনর্গঠন না হওয়া পর্যন্ত লড়াই চলবে।
বর্তমানে ইজরায়েল-লেবানন সীমান্তে সংঘর্ষ থামেনি। যুদ্ধবিরতির বিভিন্ন প্রচেষ্টা থাকলেও প্রতিদিনই সীমান্তে গোলাবর্ষণ, ড্রোন হামলা ও পাল্টা সামরিক পদক্ষেপ দেখা যাচ্ছে। ইজরায়েল দক্ষিণ লেবাননের কিছু কৌশলগত এলাকায় অবস্থান ধরে রেখেছে, অন্যদিকে হিজবুল্লাহও নিজেদের সামরিক তৎপরতা বাড়াচ্ছে। ফলে সীমান্ত পরিস্থিতি ক্রমশ অস্থির হয়ে উঠছে।

Post Views: 89

Continue Reading

Previous: অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পেতে অনলাইনেই করা যাবে আবেদন, বড় ঘোষণা মন্ত্রী অগ্নিমিত্রার
Next: বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়কে ১৬ মে পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিল আদালত

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.