Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পেতে অনলাইনেই করা যাবে আবেদন, বড় ঘোষণা মন্ত্রী অগ্নিমিত্রার

অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পেতে অনলাইনেই করা যাবে আবেদন, বড় ঘোষণা মন্ত্রী অগ্নিমিত্রার

Online Desk মে 13, 2026
agnimitra-paul.jpg

ওঙ্কার ডেস্ক: অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পালের। কিছু দিনের মধ্যে এই প্রকল্পের সুবিধা পেতে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া চালু হয়ে যাবে বলে জানালেন তিনি। তবে যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তাঁদেরকে আলাদা করে আবেদন করতে হবে না। বুধবার বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ নিয়ে অগ্নিমিত্রা পাল এসব কথা বলেন।

অগ্নিমিত্রা বলেন, ‘যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন, তাঁরা সবাই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। ৯১ লক্ষ নাম (এসআইআর এর কারণে বাদ) পর্যালোচনা করা হবে। তাঁদের নাম আপাতত বাদ যাচ্ছে না। তবে কেউ মারা গিয়েছেন, কেউ যদি বাংলাদেশের নাগরিক হন, তাঁরা এই সুবিধা পাবেন না।’ পুর ও নারী-শিশুকল্যাণ মন্ত্রী আরও বলেন, ‘অনলাইনে পোর্টালে গিয়ে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করতে হবে। পোর্টালে আবেদন করা অত্যন্ত সহজ হবে’। তাঁর আরও সংযোজন, ‘সমস্ত মানুষ…যে ওয়ান পাশ, টু পাশ বা যে হয়তো শিক্ষাটা পাননি শিক্ষিত নন, এতটাই সহজ করা হবে আবেদন করার এই পোর্টালটা, যে কেউ পোর্টালে গিয়ে আবেদন করতে পারবেন।’

উল্লেখ্য, গত ৯ মে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। তিনি ছাড়াও মন্ত্রী হিসেবে শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক-সহ পাঁচ জন। গত সোমবার ছিল নতুন সরকারের প্রথম কর্ম দিবস। ওই দিনেই মন্ত্রিসভার প্রথম বৈঠক হয়। যে বৈঠক থেকে একগুচ্ছ সিদ্ধান্ত নেয় শুভেন্দু অধিকারীর সরকার। মহিলাদের জন্য সরকারি বাসে পরিবহন ব্যয়মুক্ত করার পাশাপাশি রাজ্যে আয়ুষ্মান প্রকল্প চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিসভার সেই বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন পূর্বতন সরকারের সামাজিক সুরক্ষামূলক কোনও প্রকল্প বন্ধ হবে না বলে। ওই দিনেই জানানো হয়, আগামী ১ জুন থেকেই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে শুরু করবেন রাজ্যের মহিলারা। এ বার এই প্রকল্পে নতুন করে অন্তর্ভুক্ত হতে গেলে অনলাইনে আবেদন করা যাবে বলে জানালেন অগ্নিমিত্রা পাল।

Post Views: 115

Continue Reading

Previous: ফের বারামতিতে ভেঙ্গে পড়ল প্লেন; ফের শরদ পাওয়ারের মৃত্যুর স্মৃতি এলাকায়
Next: অস্ত্র ছাড়বো না! ইজরায়েলকে নরকে পরিণত করার হুমকি হেজবোল্লাহ প্রধানের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.