Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ‘বার্তা পেলে তবেই হরমুজ প্রণালী পার হবে’, ভারতীয় জাহাজগুলিকে সতর্ক করল নৌসেনা

‘বার্তা পেলে তবেই হরমুজ প্রণালী পার হবে’, ভারতীয় জাহাজগুলিকে সতর্ক করল নৌসেনা

Online Desk এপ্রিল 20, 2026
strait-of-hormuz.webp

ওঙ্কার ডেস্ক: সম্প্রতি হরমুজ প্রণালী পার হওয়ার সময় ভারতীয় জাহাজ লক্ষ্য করে গুলি চালিয়েছিল ইরানের বাহিনী। যার পর দেশের জাহাজগুলিকে সতর্ক করল ভারতের নৌসেনা। নৌসেনার তরফে জানানো হয়েছে, হরমুজ প্রণালী পার হওয়ার জন্য বার্তা দিলেই তবে যে জাহাজগুলি পার হয় এই প্রণালী দিয়ে।

উল্লেখ্য, গত শনিবার হরমুজ প্রণালী পার হচ্ছিল দুই ভারতীয় জাহাজ জাগ অর্ণব ও সামনার হেরাল্ড। সেই সময় আচমকাই ইরানের বাহিনী হামলা চালায়। ইরাক থেকে জ্বালানি নিয়ে ফিরছিল জলযান দুটি। জাহাজগুলিতে প্রায় ২০ লক্ষ ব্যারেল জ্বালানি ছিল বলে দাবি। হামলার জেরে জাগ অর্ণব নামের জাহাজটি ক্ষতিগ্রস্ত হলেও সামনার হেরাল্ডে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। এই হামলার পর ইরানের রাষ্ট্রদূতকে তলব করে নয়াদিল্লি। তাঁর কাছে জবাব চাওয়া হয়। ভুল অনিচ্ছাকৃত বলে জানায় ইরান। এদিকে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হচ্ছে বুধবার। সংঘর্ষবিরতি শেষ হওয়ার পর হরমুজ প্রণালীতে আবারও আক্রমণের তীব্রতা পারে তেহরান। সেকারণেই আগেভাগে ভারতীয় জাহাজগুলিকে সতর্ক করল নৌসেনা।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালায়। যে হামলায় নিহত হন ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেই। তার পর থেকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ে। পাল্টা জবাব হিসেবে তেহরানও ইজরায়েলের ভূখণ্ডে এবং পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাতে থাকে। অবশেষে গত ৮ এপ্রিল দুই সপ্তাহের জন্য সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয় ওয়াশিংটন ও তেহরান। যার মেয়াদ ২২ এপ্রিল শেষ হতে চলেছে।

Post Views: 118

Continue Reading

Previous: জাপানে ৭.৪ মাত্রায় অনুভূত ভূমিকম্প; জারি সুনামির সতর্কবার্তা
Next: বিবাহবার্ষিকী পালনের পরেই হাসপাতাল চত্বরে আলিয়া, ভাইরাল ভিডিও ঘিরে জোর চর্চা

সম্পর্কিত গল্প

rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
cjp-protest.jpg

দিল্লিতে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে নতুন করে সংঘর্ষ, কাঁদানে গ্যাস ছুড়ল বাহিনী

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.