Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ইরানের বিরুদ্ধে যুদ্ধ কত দিন চলবে? যা জানাল মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েল

ইরানের বিরুদ্ধে যুদ্ধ কত দিন চলবে? যা জানাল মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েল

Online Desk মার্চ 3, 2026
20260303_111508.jpg

ওঙ্কার ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলি খামিনেইকে হত্যার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েল আর অন্য দিকে ইরান। ওয়াশিংটন ও তেল আভিভের যৌথ হামলায় খামিনেই এর মৃত্যুর পর ইরান ইজরায়েলের ভূখণ্ডে এবং পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে। আক্রমণ করছে মার্কিন-ইজরায়েলও। এই আবহে যুদ্ধ কতদিন চলবে তা নিয়ে মুখ খুললেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

এক সংবাদ মাধ্যমকে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, ‘ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ ছড়িয়ে পড়েছে, তা অনন্তকাল ধরে চলবে না।’ তাঁর সংযোজন, ‘এতে সময় লাগবে। তবে বছরের পর বছর ধরে চলবে না।’ একই সুর শোনা গিয়েছে জেডি ভ্যান্সের গলায়ও। তিনি জানান, ইরানের সঙ্গে চলমান সংঘাত বছরের পর বছর ধরে টানার কোনো পরিকল্পনা ওয়াশিংটনের নেই। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটিই স্পষ্ট লক্ষ্য— ইরান যেন ‘কখনওই পারমাণবিক অস্ত্র’ তৈরি করতে না পারে।
তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প শুধু তাঁর দ্বিতীয় মেয়াদের প্রথম তিন-চার বছর ইরানকে ঠেকিয়ে রাখতে চান না; তিনি নিশ্চিত করতে চান ইরান যেন কখনওই পারমাণবিক অস্ত্র না পায়। আর এর জন্য ইরানি শাসনব্যবস্থায় আমূল পরিবর্তন প্রয়োজন।’

অন্য দিকে, মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলার তীব্রতা বজায় রেখেছে ইরান। মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলা চালিয়েছে তেহরান। সৌদি আরবের তরফে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

Post Views: 39

Continue Reading

Previous: ‘আমাদের বিরুদ্ধে ফের যুদ্ধ করবে ভারত’, সংসদে দাঁড়িয়ে আশঙ্কা পাক প্রেসিডেন্টের
Next: সৌদি আরবের মার্কিন দূতাবাসে আছড়ে পড়ল ইরানি ড্রোন, ভয়ঙ্কর হুঁশিয়ারি ট্রাম্পের

সম্পর্কিত গল্প

lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.42.09-PM.jpeg

নবদ্বীপে মজুদ রাখা কেরোসিন গোডাউনে বিধ্বংসী আগুন

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.