Skip to content
জুলাই 28, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ভারত ‘অত্যন্ত ক্ষুব্ধ’, নীরব মোদীকে না ফেরানোয় মন্তব্য ব্রিটিশ এমপির

ভারত ‘অত্যন্ত ক্ষুব্ধ’, নীরব মোদীকে না ফেরানোয় মন্তব্য ব্রিটিশ এমপির

Online Desk জুলাই 28, 2026
nirav-modi.jpg

ওঙ্কার ডেস্ক: পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের প্রায় ২ বিলিয়ন ডলারের ঋণ জালিয়াতি ও অর্থ পাচারের মামলায় অভিযুক্ত নীরব মোদী। বর্তমানে ব্রিটেনে রয়েছেন এই পলাতক ব্যবসায়ী। বিদেশ থেকে তাঁকে ভারতে ফেরানোর জন্য দীর্ঘ দিন ধরে চেষ্টা করছে নয়াদিল্লি। এই আবহে ব্রিটেনের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল দাবি করলেন, নয়াদিল্লির কাছে নীরব মোদীকে হস্তান্তর না করায় তিনি হতবাক ও স্তম্ভিত। তিনি বলেন, পলাতক নীরব মোদী এখনও ব্রিটেনে রয়েছেন। অথচ আদালতের রায়ে তার বিরুদ্ধে প্রাথমিক অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ার পর ২০২১ সালেই তাঁকে ভারতে ফেরত পাঠানোর নির্দেশে স্বাক্ষর করেছিলেন প্রীতি।

সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় কনজারভেটিভ পার্টির ওই এমপি দাবি করেন, ব্রিটেন থেকে হাজার হাজার অবৈধ ভারতীয় অভিবাসীকে ফিরিয়ে নিতে নয়াদিল্লি অস্বীকার করেছে। কারণ লন্ডন হীরে ব্যবসায়ী নীরব মোদীকে ভারতের কাছে হস্তান্তর করেনি। ভারতীয় বংশোদ্ভূত এমপি আরও দাবি করেন, দেশের অন্যতম বড় ব্যাংক জালিয়াতির ঘটনায় অভিযুক্ত এই ব্যবসায়ীকে প্রত্যর্পণে ব্রিটিশ সরকারের ব্যর্থতার কারণে নয়াদিল্লি ‘অত্যন্ত ক্ষুব্ধ’। প্রীতি প্যাটেলের কথায়, ‘আমাদের ব্যবস্থা যদি কেবল আইনি প্রক্রিয়া ও অজুহাতের বেড়াজালে আটকে না থেকে সঠিক ও বিচারবুদ্ধিসম্পন্ন পদক্ষেপ নিত, তবে নীরব মোদীর এই দেশে থাকার কথা ছিল না।’

ব্রিটিশ সাংসদ বলেন, ‘তিনি এখনও এখানে আছেন—বিষয়টি আমাকে সত্যিই হতবাক ও স্তম্ভিত করেছে। আমার মনে হয়, এর ফলে আমাদের সঙ্গে কাজ করার বিষয়ে ভারত সরকারের মনোবল ভেঙে যাচ্ছে বা তারা হতাশ হচ্ছে।’

Post Views: 11

Continue Reading

Previous: কমনওয়েলথ গেমসে অভূতপূর্ব সাফল্য, একই ইভেন্টে পদক জিতলেন দুই ভারতীয়
Next: নিট ইউজিতে রাজ্যের সেরা ১০০ পড়ুয়াকে সংবর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী

সম্পর্কিত গল্প

kangna.png

‘ককরোচরা নোংরা দুর্নীতিগ্রস্ত’, নিট প্রশ্নপত্র ফাঁসে সরব হওয়া যুবসমাজকে আক্রমণ কঙ্গনা রানাঊতের

Online Desk জুলাই 28, 2026
cjp-sourav-das.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর সিজেপি নেতাদের মুখে আসেনি সোনমের নাম, ওয়াংচুকের সঙ্গে ফাটল ধরেছে ককরোচদের?

Online Desk জুলাই 28, 2026
delhi-protest.png

দিল্লি বিক্ষোভে জড়িত একাধিক ব্যাক্তির নামে গুরতর আইনি মামলা; রিপোর্টের দাবিতে চাঞ্চল্য

Online Desk জুলাই 28, 2026

You may have missed

kangna.png

‘ককরোচরা নোংরা দুর্নীতিগ্রস্ত’, নিট প্রশ্নপত্র ফাঁসে সরব হওয়া যুবসমাজকে আক্রমণ কঙ্গনা রানাঊতের

Online Desk জুলাই 28, 2026
SANSAD-1.jpg

নিট-আন্দোলনকারীদের উপর পুলিশি দমনপীড়ন, অমিত শাহের ক্ষমা চাওয়ার দাবিতে উত্তাল সাংসদ

Online Desk জুলাই 28, 2026
cjp-sourav-das.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর সিজেপি নেতাদের মুখে আসেনি সোনমের নাম, ওয়াংচুকের সঙ্গে ফাটল ধরেছে ককরোচদের?

Online Desk জুলাই 28, 2026
delhi-protest.png

দিল্লি বিক্ষোভে জড়িত একাধিক ব্যাক্তির নামে গুরতর আইনি মামলা; রিপোর্টের দাবিতে চাঞ্চল্য

Online Desk জুলাই 28, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.