Skip to content
জুলাই 28, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • নিট ইউজিতে রাজ্যের সেরা ১০০ পড়ুয়াকে সংবর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী

নিট ইউজিতে রাজ্যের সেরা ১০০ পড়ুয়াকে সংবর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী

Online Desk জুলাই 28, 2026
suvendu-ll.jpg

ওঙ্কার ডেস্ক: নিট ইউজি পরীক্ষায় সফল রাজ্যের প্রথম ১০০ পড়ুয়াকে সংবর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার নবান্ন সভাঘরে এক অনুষ্ঠান থেকে ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেবেন রাজ্যের প্রশাসনিক প্রধান। নিট পরীক্ষায় প্রশ্নফাঁসের জেরে দেশজুড়ে আন্দোলন হয়েছে। পদত্যাগ করতে বাধ্য হয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এই পরীক্ষা নিয়ে যখন বিরোধীরা সরকারকে চেপে ধরতে ব্যস্ত। সেই আবহে রাজ্য সরকারের তরফে এই কর্মসূচির কথা জানানো হল।

নবান্ন সূত্রের খবর, অনুষ্ঠানের প্রস্তুতি প্রায় শেষের পথে। রাজ্য শিক্ষা দফতরের তরফে বাংলার প্রথম ১০০ জন কৃতী পড়ুয়ার তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকা স্বাস্থ্য দফতরের কাছেও পাঠিয়ে দেওয়া হয়েছে। এক আধিকারিক জানান কৃতী হবু ডাক্তারদের উৎসাহিত করতেই এই উদ্যোগ।

উল্লেখ্য, চলতি বছরের ৩ মে নিট ইউজি পরীক্ষা অনুষ্ঠিত হয় দেশজুড়ে। কিন্তু পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় বাতিল করা হয় এই প্রবেশিকা পরীক্ষা। পরে গত ২১ জুন আবার পুনঃপরীক্ষা নেওয়া হয় এনটিএ এর তরফে। যার ফল প্রকাশ হয় ১৬ জুলাই। ডাক্তারিতে ভর্তির এই পরীক্ষায় প্রশ্নফাঁসের পর বহু পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। যার পর থেকে ক্ষোভ সঞ্চারিত হতে থাকে দেশজুড়ে। ককরোচ জনতা পার্টি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে পথে নামে। দিল্লির যন্তর মন্তরে শুরু হওয়া সেই অবস্থান বিক্ষোভে সামিল হন বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুক। তিনি পড়ুয়াদের প্রতি সংহতি জানিয়ে টানা ২৬ দিন অনশন করেন। দিল্লির আন্দোলনের আঁচ এসে পড়ে কলকাতায়। মহানগরে গত শুক্রবার আন্দোলন থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবি তোলা হয়। মিছিল থেকে পুলিশের উপর হামলার অভিযোগও ওঠে। এই আবহে নিট উত্তীর্ণ পড়ুয়াদের সংবর্ধনা দিতে চলেছে রাজ্য ।

Post Views: 15

Continue Reading

Previous: ভারত ‘অত্যন্ত ক্ষুব্ধ’, নীরব মোদীকে না ফেরানোয় মন্তব্য ব্রিটিশ এমপির
Next: দিল্লি বিক্ষোভে জড়িত একাধিক ব্যাক্তির নামে গুরতর আইনি মামলা; রিপোর্টের দাবিতে চাঞ্চল্য

সম্পর্কিত গল্প

kangna.png

‘ককরোচরা নোংরা দুর্নীতিগ্রস্ত’, নিট প্রশ্নপত্র ফাঁসে সরব হওয়া যুবসমাজকে আক্রমণ কঙ্গনা রানাঊতের

Online Desk জুলাই 28, 2026
SANSAD-1.jpg

নিট-আন্দোলনকারীদের উপর পুলিশি দমনপীড়ন, অমিত শাহের ক্ষমা চাওয়ার দাবিতে উত্তাল সাংসদ

Online Desk জুলাই 28, 2026
cjp-sourav-das.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর সিজেপি নেতাদের মুখে আসেনি সোনমের নাম, ওয়াংচুকের সঙ্গে ফাটল ধরেছে ককরোচদের?

Online Desk জুলাই 28, 2026

You may have missed

kangna.png

‘ককরোচরা নোংরা দুর্নীতিগ্রস্ত’, নিট প্রশ্নপত্র ফাঁসে সরব হওয়া যুবসমাজকে আক্রমণ কঙ্গনা রানাঊতের

Online Desk জুলাই 28, 2026
SANSAD-1.jpg

নিট-আন্দোলনকারীদের উপর পুলিশি দমনপীড়ন, অমিত শাহের ক্ষমা চাওয়ার দাবিতে উত্তাল সাংসদ

Online Desk জুলাই 28, 2026
cjp-sourav-das.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর সিজেপি নেতাদের মুখে আসেনি সোনমের নাম, ওয়াংচুকের সঙ্গে ফাটল ধরেছে ককরোচদের?

Online Desk জুলাই 28, 2026
delhi-protest.png

দিল্লি বিক্ষোভে জড়িত একাধিক ব্যাক্তির নামে গুরতর আইনি মামলা; রিপোর্টের দাবিতে চাঞ্চল্য

Online Desk জুলাই 28, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.