Skip to content
জুলাই 28, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • কমনওয়েলথ গেমসে অভূতপূর্ব সাফল্য, একই ইভেন্টে পদক জিতলেন দুই ভারতীয়

কমনওয়েলথ গেমসে অভূতপূর্ব সাফল্য, একই ইভেন্টে পদক জিতলেন দুই ভারতীয়

Online Desk জুলাই 28, 2026
GAME.jpg

ওঙ্কার ডেস্কঃ অভূতপূর্ব সাফল্য কমনওয়েলথ গেমসে। একই ইভেন্টে পদক জিতলেন দুই ভারতীয়! একজনের সোনা, আরেকজন জিতলেন ব্রোঞ্জ। শুধু তাই নয়, কমনওয়েলথ গেমসের ট্র্যাক অ্যান্ড ফিল্ডেও লেখা হল নতুন ইতিহাস। সবমিলিয়ে পঞ্চম দিনে ভারতের ঘরে এল মোট ৬টি পদক।
জ্ঞানেশ্বরীর রুপো জয় দিয়ে শুরু হয়েছিল। ৫৩ কেজি বিভাগে নিজের কেরিয়ারের সেরা পারফরম্যান্স করে মোট ১৯৯ কেজি ওজন তুলেছেন তিনি। তারপরেই এসেছে সর্বেশ কুশারের রুপো। হাই জাম্পে রুপো জিতলেন তিনি। মহিলাদের এফ৫৭ শটপাটে নেমেছিলেন ভারতের দুই কন্যা। দিনের শেষে কমনওয়েলথ পদক গলায় ঝুলিয়ে মাঠ ছাড়লেন তাঁরা। ৯.৮১ মিটার ছুড়ে সোনা জেতেন শর্মিলা ধনকড়। এই প্রথমবার কমনওয়েলথ প্যারা গেমসে কোনও ভারতীয় সোনা জিতলেন। ওই ইভেন্টে চতুর্থ হয়েছিলেন ভারতের আরেক প্রতিযোগী শিল্পা শায়লা। তারপর বাতিল হয়ে যায় তৃতীয় স্থানাধিকারীর থ্রো। ব্রোঞ্জ পান শিল্পা। এই প্রথম একই ইভেন্টে জোড়া পদক পেল ভারত।
অন্যদিকে মহিলাদের ৫৮ কেজি বিভাগে বিন্দিয়ারানি দেবী তোলেন ১৯৯ কেজি ওজন। তিনি ব্রোঞ্জ জিতে নেন। বক্সিংয়ে পদক নিশ্চিত করার খুব কাছে পৌঁছে গিয়েছেন শচীন শিয়াচ, অঙ্কুশ পাঙ্ঘাল এবং সাক্ষী চৌধুরি।

Post Views: 13

Continue Reading

Previous: নিট বিক্ষোভকারীদের মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
Next: ভারত ‘অত্যন্ত ক্ষুব্ধ’, নীরব মোদীকে না ফেরানোয় মন্তব্য ব্রিটিশ এমপির

সম্পর্কিত গল্প

kangna.png

‘ককরোচরা নোংরা দুর্নীতিগ্রস্ত’, নিট প্রশ্নপত্র ফাঁসে সরব হওয়া যুবসমাজকে আক্রমণ কঙ্গনা রানাঊতের

Online Desk জুলাই 28, 2026
SANSAD-1.jpg

নিট-আন্দোলনকারীদের উপর পুলিশি দমনপীড়ন, অমিত শাহের ক্ষমা চাওয়ার দাবিতে উত্তাল সাংসদ

Online Desk জুলাই 28, 2026
cjp-sourav-das.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর সিজেপি নেতাদের মুখে আসেনি সোনমের নাম, ওয়াংচুকের সঙ্গে ফাটল ধরেছে ককরোচদের?

Online Desk জুলাই 28, 2026

You may have missed

kangna.png

‘ককরোচরা নোংরা দুর্নীতিগ্রস্ত’, নিট প্রশ্নপত্র ফাঁসে সরব হওয়া যুবসমাজকে আক্রমণ কঙ্গনা রানাঊতের

Online Desk জুলাই 28, 2026
SANSAD-1.jpg

নিট-আন্দোলনকারীদের উপর পুলিশি দমনপীড়ন, অমিত শাহের ক্ষমা চাওয়ার দাবিতে উত্তাল সাংসদ

Online Desk জুলাই 28, 2026
cjp-sourav-das.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর সিজেপি নেতাদের মুখে আসেনি সোনমের নাম, ওয়াংচুকের সঙ্গে ফাটল ধরেছে ককরোচদের?

Online Desk জুলাই 28, 2026
delhi-protest.png

দিল্লি বিক্ষোভে জড়িত একাধিক ব্যাক্তির নামে গুরতর আইনি মামলা; রিপোর্টের দাবিতে চাঞ্চল্য

Online Desk জুলাই 28, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.