Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ইজরায়েলের পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা ইরানের! জখম শতাধিক

ইজরায়েলের পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা ইরানের! জখম শতাধিক

Online Desk মার্চ 22, 2026
20260322_110723.jpg

ওঙ্কার ডেস্ক: পশ্চিম এশিয়ায় যুদ্ধ নতুন মাত্রা পেল। ইজরায়েলের পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালাল ইরান। দেশটির ডিমোনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালিয়েছে তেহরান। হামলায় জখম হয়েছেন শতাধিক।

উল্লেখ্য, শনিবার ইরানের নাতানজ পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছিল ইজরায়েল। যার পর ইরান হুঁশিয়ারি দিয়েছিল ইজরায়েলে হামলা চালানো হবে বলে। সেই হুঁশিয়ারির কয়েক ঘণ্টার মধ্যেই ইজরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাল ইরান। ইজরায়েলের এই শহরেই রয়েছে পরমাণু কেন্দ্র। ১০০ কেজি বিস্ফোরক বহনে সক্ষম দু’টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, ইরানের হামলায় ১০০ জনের বেশি মানুষ জখম হয়েছেন। তার মধ্যে আরাদে ৮৪ জন জখম হয়েছেন। তাঁদের মধ্যে ১০ জনের অবস্থা সঙ্কটজনক। আর ডিমোনায় আহত হয়েছেন ৩৩ জন।

ইরানের হামলার বিষয়টি স্বীকার করেছে ইজরায়েল সেনা। তেল আভিভের তরফে জানানো হয়েছে, ডিমোনাই এর পাশাপাশি আরাদেও হামলা চালানো হয়। তবে ক্ষেপণাস্ত্রগুলি আটকাতে ইজরায়েল কেন ব্যর্থ হল তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি তদন্ত করা হবে বলে নেতানিয়াহু প্রশাসনের তরফে জানানো হয়েছে। ইরানের এই হামলায় ডিমোনায় পরমাণু কেন্দ্র সুরক্ষিত রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা। এর আগে শনিবার ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। জেরুজালেমে আল-আকসা মসজিদের কয়েক মিটার দূরে আছড়ে পড়ে ক্ষেপণাস্ত্র।

Post Views: 130

Continue Reading

Previous: রবিবার থেকে ঝড়-বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে! উত্তরের আবহাওয়া থাকবে কেমন? জেনে নিন…
Next: ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দখলে বিশেষ বাহিনী পাঠানোর চিন্তায় যুক্তরাষ্ট্র

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.