Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দখলে বিশেষ বাহিনী পাঠানোর চিন্তায় যুক্তরাষ্ট্র

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দখলে বিশেষ বাহিনী পাঠানোর চিন্তায় যুক্তরাষ্ট্র

Online Desk মার্চ 22, 2026
FORCE.png

ওঙ্কার ডেস্ক: মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার আবহে ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে নতুন করে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম দখলে নিতে বিশেষ সামরিক অভিযান চালানোর সম্ভাবনা খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের অন্দরে এ নিয়ে জোরদার আলোচনা চলছে বলে জানা গিয়েছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রয়োজনে মার্কিন সেনাবাহিনীর এলিট স্পেশাল ফোর্সের বিশেষ একটি কমান্ডো ট্র্যুপকে ব্যবহার করার পরিকল্পনাও বিবেচনায় রাখা হয়েছে। যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে সবরকম বিকল্প খোলা রাখা হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে ইঙ্গিত মিলেছে।
বিশেষজ্ঞদের মতে, ইরানের কাছে যে পরিমাণ উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত রয়েছে, তা দ্রুত অস্ত্র তৈরির পর্যায়ে পৌঁছতে পারে। এই আশঙ্কাই আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়াচ্ছে। ইরানের একাধিক পারমাণবিক স্থাপনা অত্যন্ত সুরক্ষিত এবং অনেক ক্ষেত্রেই মাটির গভীরে অবস্থিত। ফলে সরাসরি সামরিক অভিযান চালিয়ে ওই ইউরেনিয়াম দখল করা বা সরিয়ে আনা অত্যন্ত কঠিন এবং ঝুঁকিপূর্ণ হতে পারে। গত কিছু সময়ে মার্কিন ও ইজরায়েল যৌথভাবে ইরানের বিভিন্ন স্থাপনার উপর আঘাত হানলেও, অধিকাংশ ক্ষেত্রেই উপরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূগর্ভস্থ মজুত অক্ষত থাকার সম্ভাবনাই বেশি বলে মনে করা হচ্ছে।
তবে এই ধরনের পদক্ষেপের সঙ্গে জড়িয়ে রয়েছে বড় ধরনের কূটনৈতিক এবং সামরিক ঝুঁকি। সরাসরি ইরানের ভূখণ্ডে অভিযান চালানো হলে সংঘাত আরও তীব্র আকার নিতে পারে, যা শুধু ইরান-এর সঙ্গে নয়, গোটা মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিরতা বাড়িয়ে দিতে পারে। এর প্রভাব আন্তর্জাতিক রাজনীতি এবং জ্বালানি বাজারেও পড়ার আশঙ্কা রয়েছে।
এছাড়া ইউরেনিয়াম দখলের পর সেটি কীভাবে নিরাপদে সরানো বা নিষ্ক্রিয় করা হবে, তা নিয়েও প্রশ্ন উঠছে। কিছু ক্ষেত্রে ইউরেনিয়াম অন্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে, আবার কোথাও সেটিকে সেখানেই ‘ডাইলিউট’ করার কথাও ভাবা হচ্ছে। সামরিক বিকল্পের পাশাপাশি কূটনৈতিক সমাধানের পথও খোলা রাখার উপর জোর দিচ্ছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তবে যে কোনও সিদ্ধান্তই আগামী দিনে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে বলেই মনে করা হচ্ছে।

Post Views: 141

Continue Reading

Previous: ইজরায়েলের পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা ইরানের! জখম শতাধিক
Next: বিজেপির হোর্ডিং খুলে নেওয়ার অভিযোগ ঘিরে উত্তেজনা বরানগরে, মুখোমুখি সজল-সায়ন্তিকা

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.