Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বিজেপির হোর্ডিং খুলে নেওয়ার অভিযোগ ঘিরে উত্তেজনা বরানগরে, মুখোমুখি সজল-সায়ন্তিকা

বিজেপির হোর্ডিং খুলে নেওয়ার অভিযোগ ঘিরে উত্তেজনা বরানগরে, মুখোমুখি সজল-সায়ন্তিকা

Online Desk মার্চ 22, 2026
20260322_121509.jpg

ওঙ্কার ডেস্ক: বিজেপির নির্বাচনী কার্যালয়ের সামনে থেকে হোর্ডিং খুলে নেওয়ার অভিযোগ। আর তা ঘিরে উত্তেজনা ছড়াল বরানগরে। তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকরা মুখোমুখি হয়ে পরস্পরকে লক্ষ্য করে দিতে থাকে স্লোগান।

কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হওয়ায় ঘটনাস্থলে উপস্থিত হন তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি প্রার্থী সজল ঘোষ৷ অভিযোগ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দেন বিজেপি প্রার্থী সজল ঘোষ৷ ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি পাঠানো হয়েছে র‍্যাফ৷ সজল ঘোষ অভিযোগ করেন, তাঁর নির্বাচনী কার্যালয়ের সামনে থেকে হোর্ডিং খুলে দেওয়া হয়েছে। সেখানে নিজেদের হোর্ডিং লাগিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস৷ শুধু তাই নয়, বিজেপির পতাকাও খুলে নেওয়ার অভিযোগ৷ সজল ঘোষের অভিযোগ, পতাকা খুলে নেওয়ার বিরোধিতা করায় ঝামেলার সূত্রপাত। বিজেপি প্রার্থী সজল ঘোষ বলেন, ‘আমার নির্বাচনী কার্যালয়ে হোর্ডিং লাগানো ছিল৷ তৃণমূল সেটা খুলে নিজেদের হোর্ডিং লাগিয়ে দিয়েছে৷ আমার নির্বাচনী কার্যালয়ের সামনে থেকে সব পতাকা খুলে নিয়ে চলে গিয়েছে৷ কাউকে মারা হয়নি৷ মিথ্যে কথা বাংলার মানুষ ধরে ফেলেছে৷ মানুষ যদি বিদ্রোহ করে তখন আমাদেরও কিছু করার থাকবে না৷’

অন্য দিকে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, ‘বহিরাগতদের এনে হকি স্টিক দিয়ে আমাদের কর্মী সমর্থকদের মারধর করা হয়েছে। প্রতিবন্ধী, বয়স্ক কর্মীদের মারা হয়েছে৷ মহিলা কর্মীদের শাড়ি ছিঁড়ে দেওয়া হয়েছে৷ শান্ত বরানগরকে বিজেপি অশান্ত করার চেষ্টা করছে৷’

Post Views: 114

Continue Reading

Previous: ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দখলে বিশেষ বাহিনী পাঠানোর চিন্তায় যুক্তরাষ্ট্র
Next: ইরান যুদ্ধের প্রভাবে পাকিস্তানে শিয়া–সুন্নি উত্তেজনা; উদ্বেগে মুনির

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.