Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ইরানে সরকার বিরোধী বিক্ষোভ দমনে প্রথম মৃত্যুদণ্ড, ফাঁসির হুকুম ২৬ বছরের তরুণকে

ইরানে সরকার বিরোধী বিক্ষোভ দমনে প্রথম মৃত্যুদণ্ড, ফাঁসির হুকুম ২৬ বছরের তরুণকে

Online Desk জানুয়ারি 13, 2026
soltani.jpg

ওঙ্কার ডেস্কঃ উত্তপ্ত ইরান। সরকার বিরোধী বিক্ষোভ দমনে ফাঁসির সাজা কার্যকর করার পরিকল্পনা করছে ইরান সরকার। জানা গিয়েছে, প্রথম ফাঁসির সাজা কার্যকর করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ২৬ বছর বয়সী ইরফান সোলতানি প্রথম, যার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। দেশজুড়ে চলতে থাকা বিক্ষোভ দমনের ক্ষেত্রে এটাই প্রথম সাজা।
তেহরানের শহরতলির কারাজ এলাকার ফারদিসের বাসিন্দা সোলতানিকে ৮ জানুয়ারী গ্রেপ্তার করা হয়। একটি মানবাধিকার সংগঠনের খবর এবং মিডিয়া রিপোর্ট থেকে জানা গিয়েছে, বুধবার সোলতানির সাজা ঘোষণা করা হবে। ইরান এর আগেই বহুবার সরকার বিরোধী মত দমনের জন্য মৃত্যুদণ্ডকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। সব ক্ষেত্রেই গুলি করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এবার ফাঁসির সাজা দেওয়া হয়েছে।
বিভিন্ন মানবাধিকার সংগঠন জানিয়েছে, গ্রেপ্তারির পর থেকে তাঁকে ন্যুনতম আইনি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না ইরফান সোলতানিকে। আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি বলেও অভিযোগ। এমনকি সোলাতানি কোথায় আছেন সেই বিষয়ে তাঁর পরিবারকেও কিছু জানানো হয়নি।
খামেনেইয়ের সরকারের বিরুদ্ধে ক্ষোভের আঁচ সারা দেশে ছড়িয়ে পড়েছে। মানুষ বিক্ষোভ দেখাচ্ছে রাজপথে। আন্দোলন-বিক্ষোভ কঠোর হাতে দমন করছে প্রশাসন। নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে বহু বিক্ষোভকারীর মৃত্যুও হয়েছে। বিক্ষোভে উত্তাল ইরানে অন্তত আড়াই হাজার প্রতিবাদীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলি।

Post Views: 104

Continue Reading

Previous: পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে দ্রুত শুনানির আর্জি
Next: বহরমপুরে পঙ্কজ রায় অ্যাকাডেমির উদ্বোধন

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.