ওঙ্কার ডেস্ক: ইরান যুদ্ধে উত্তাপ বাড়ছে। খামেনেইর পর খতম তালিকায় হেজবোল্লা প্রধান নইম কাসেম।’ ইরানের উপর আক্রমণের প্রতিশোধ নিয়ে হেজবোল্লা গোষ্ঠী ইজরায়েলে আক্রমণ চালিয়েছিল। লেবানন সরকার এই আক্রমণের করা অনুচিত ছিল বলেই মনে করেছে যদিও। হেজবোল্লা গোষ্ঠী আক্রমণ করায় ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী সোমবার হুশিয়ারি দিয়েছিলেন। সূত্রের খবর, সেই মতোই এবার আইডিএফকে লেবাননে ঢুকে অপারেশন চালানোর ছাড়পত্র দিলেন বেঞ্জামিন নিতানিয়াহু। মঙ্গলবার ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাতজ জানালেন, সেনাবাহিনীকে লেবাননে অগ্রসর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইরানের প্ররোচনায় ইজরায়েলের সীমান্ত অঞ্চলে গোলবর্ষণ করছে হেজবোল্লা। এর জন্য চরম শাস্তি পেতে হবে ওদের।
কাতজ জানান, ইতিমধ্যে হেজবোল্লার ঘাঁটিগুলিতে অভিযান চালাতে শুরু করেছে আইডিএফ। প্ররোচনাহীন ভাবে ইজরায়েলে হামলা চালানোর কারণে চরম মূল্য দিতে হচ্ছে ওদের। ইরানের প্ররোচনায় হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছেন হেজবোল্লা মহাসচিব নইম কাসেম। ও এখন আমাদের খতম তালিকায় রয়েছে। খুব শিগগির ওকে নিকেশ করা হবে।
লেবাননের রাজধানী বেইরুটে ইজরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার সংবাদ, ছবি, ভিডিও সামনে এসেছে। হেজবোল্লার আল-মানার টিভি এবং আল-নৌর রেডিও সেন্টারে হামলা হয়েছে বলে খবর।
