Skip to content
নভেম্বর 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • আন্তর্জাতিক
  • ইজরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোট

ইজরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোট

Online Desk নভেম্বর 9, 2026
1000405586.webp

ওঙ্কার ডেস্ক: ইজরায়েলের প্রধানমন্ত্রী হওয়ার পথে আপাতত বড় ধাক্কা খেলেন বেঞ্জামিন নেতানিয়াহু। তাঁর প্রবল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটকে সরকার গঠনের সুযোগ দিয়েছেন দেশের প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য তাঁকে ২৮ দিন সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে প্রয়োজনীয় সমর্থন জোগাড় করতে পারলে আগামী চার বছরের জন্য প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে পারবেন আইজেনকোট। তবে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, ইহুদি আবেগকে কাজে লাগিয়ে ক্ষমতায় ফেরার সুযোগ এখনও রয়েছে নেতানিয়াহুর সামনে।

ইজরায়েলের সংসদ নেসেটে মোট আসন ১২০টি। সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ৬১ জন সাংসদের সমর্থন। নির্বাচনে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট পেয়েছে ৫৩টি আসন। অন্যদিকে, গাদি আইজেনকোটের জোটের ঝুলিতে রয়েছে ৪৮টি আসন। বাকি ১৯টি আসন পেয়েছে আরব দলগুলি। ফলে সরকার গঠনের সমীকরণে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আরব দলগুলি ইতিমধ্যেই জানিয়েছে, নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে তারা আইজেনকোটের পাশে থাকবে। সেই সমর্থন নিশ্চিত হলে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথ অনেকটাই সহজ হবে তাঁর কাছে। আগামী চার সপ্তাহের মধ্যেই সরকার গঠনের প্রয়োজনীয় সমর্থন জোগাড় করতে পারেন আইজেনকোট, এমনটাই মনে করা হচ্ছে।

তবে ইজরায়েলের রাজনীতিতে অঙ্ক এতটা সরল নয়। দেশটির সংসদে আরব দলগুলির প্রতিনিধিত্ব থাকলেও সরকার গঠনের আলোচনায় তাদের রাজনৈতিক গ্রহণযোগ্যতা নিয়ে বিতর্ক রয়েছে। কূটনৈতিক মহলে দলগুলিকে অনেকটা কোণঠাসা অবস্থায় থাকতে হয়। নেতানিয়াহু কিংবা আইজেনকোট—কেউই প্রকাশ্যে আরব দলগুলির সমর্থন নিতে বিশেষ আগ্রহী নন। যদিও আরব দলগুলি আইজেনকোটকে সমর্থনের কথা জানিয়েছে। এই পরিস্থিতিতেই তাঁকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন প্রেসিডেন্ট।

অন্যদিকে, সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে নেতানিয়াহুর জোটসঙ্গীদের সঙ্গেও আলোচনা চালাচ্ছেন আইজেনকোট। তাঁর লক্ষ্য, প্রয়োজনে আরব দলগুলির সমর্থন ছাড়াই বিরোধী শিবিরের শক্তি বাড়ানো। নেতানিয়াহুর জোট থেকে কয়েকটি দলকে নিজের দিকে টানতে পারলে সরকার গঠনের পথ খুলে যেতে পারে। নির্বাচনের ফলাফলে অবশ্য এখনও সবচেয়ে বড় দল হিসেবে উঠে এসেছে নেতানিয়াহুর লিকুদ পার্টি। ফলে পরিস্থিতি অনুযায়ী আইজেনকোট ও নেতানিয়াহুর মধ্যে সমঝোতার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এমনটা হলে প্রধানমন্ত্রী না হলেও সরকার পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পেতে পারেন নেতানিয়াহু। তবে সেই প্রস্তাবে আইজেনকোট সম্মতি দেবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

Continue Reading

Previous: ইন্দাসে ‘জীবন্ত কালী’ পূজা! ৪০ বছর ধরে বাড়ির বড় বউ পূজিত হন দেবী রূপে
Next: বৃষ্টি এখনই বিদায় নিচ্ছে না, তবে পারদ নামবে শনিবার থেকেই! কেমন থাকবে আগামী কয়েকদিন আবহাওয়া?

সম্পর্কিত গল্প

New-Project.webp

৪০ তলা বহুতলে ভয়াবহ আগুন, মৃত অন্তত ১৪, আহত একাধিক

Online Desk নভেম্বর 9, 2026
New-Project-1.webp

পাকিস্তানে বাড়ির শোওয়ার ঘরে গুলিবিদ্ধ মহিলা সাংবাদিক, স্বামী আটক

Online Desk নভেম্বর 9, 2026
ser.jpeg

পিঠের শিরদাঁড়ায় জল জমলে কী করবেন? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk নভেম্বর 9, 2026

You may have missed

New-Project.webp

৪০ তলা বহুতলে ভয়াবহ আগুন, মৃত অন্তত ১৪, আহত একাধিক

Online Desk নভেম্বর 9, 2026
New-Project-1.webp

পাকিস্তানে বাড়ির শোওয়ার ঘরে গুলিবিদ্ধ মহিলা সাংবাদিক, স্বামী আটক

Online Desk নভেম্বর 9, 2026
ser.jpeg

পিঠের শিরদাঁড়ায় জল জমলে কী করবেন? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk নভেম্বর 9, 2026
Rooftop-Spinach-Harvesting-Garden.png

বাড়ির ছাদে টবে চাষ করুন টাটকা পালংশাক – নিজের বাগানের সতেজ সবজিতে ভরে উঠুক মন!

Online Desk নভেম্বর 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.