Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • যুদ্ধবিরতি সত্ত্বেও ইরানের তেল শোধনাগারে হামলা; কুয়েতে পাল্টা হামলা তেহরানের

যুদ্ধবিরতি সত্ত্বেও ইরানের তেল শোধনাগারে হামলা; কুয়েতে পাল্টা হামলা তেহরানের

Online Desk এপ্রিল 8, 2026
20260318_113041.jpg

ওঙ্কার ডেস্ক: যুদ্ধবিরতিতে উভয় পক্ষ রাজি হয়েছে কয়েক ঘন্টা পেরিয়েছে। তার মাঝে বুধবারই ইরানের লাভান দ্বীপের একটি তেল শোধনাগার হামলা চালানোর অভিযোগ মার্কিন-ইজরায়েল বাহিনীর বিরুদ্ধে। এর পাল্টা হিসেবে কুয়েতেও প্রত্যাঘাত করেছে তেহরান। ইরানের ‘ন্যাশনাল ইরানিয়ান অয়েল রিফাইনিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি’র তরফে এই কথা নিশ্চিত করা হয়েছে।

রিপোর্ট অনুসারে, স্থানীয় সময় সকাল ১০টা নাগাদ ওই হামলা চালানো হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন নেভাতে এবং ঘটনাস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে নিরাপত্তা ও দমকল বাহিনীর কর্মীদের মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি ঘোষিত হয়েছে। তার পরেও এই হামলার ঘটনা ঘটল। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইজরায়েল– তিন পক্ষই দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। এর ফলে প্রেসিডেন্ট ট্রাম্প আগে যে ধ্বংসযজ্ঞের হুমকি দিয়েছিলেন তা থেকে সরে আসেন।

আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এই চুক্তিকে ওয়াশিংটনের জন্য একটি “পূর্ণাঙ্গ ও সম্পূর্ণ বিজয়” হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্র দুই সপ্তাহের জন্য ইরানের ওপর হামলা স্থগিত রাখবে। তার ফলে তেহরানও ‘হরমুজ প্রণালী’ সাময়িকভাবে পুনরায় খুলে দেবে। নিজের মালিকানাধীন সমাজ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’ (Truth Social) এ এক পোস্টে ট্রাম্প উল্লেখ করেন, তেহরান “হরমুজ প্রণালী সম্পূর্ণ এবং নিরাপদে খুলে দিতে” রাজি হয়েছে।

Post Views: 125

Continue Reading

Previous: বাংলাদেশ বোর্ডকে তুলে উজ্জ্বল করতে মরিয়া তামিম
Next: অর্থ পাচার তদন্তে অভিযুক্ত নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ! সস্ত্রীক দেউবার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি কাঠমান্ডু জেলা আদালতের

সম্পর্কিত গল্প

wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
cjp.jpg

‘ছাত্রশক্তি দীর্ঘজীবী হোক’, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রতিক্রিয়া ‘ককরোচ’দের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.