Skip to content
জুলাই 28, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ১১ শিশু-সহ ১৩, জানালেন তালিবান মুখপাত্র

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ১১ শিশু-সহ ১৩, জানালেন তালিবান মুখপাত্র

Online Desk জুন 10, 2026
mujahid-taliban.jpg

ওঙ্কার ডেস্ক: ফের আফগানিস্তানে হামলা চালাল পাকিস্তান। আফগান ভূমের তিন প্রদেশে বিমান হামলা চালিয়েছে ইসলামাবাদ। যার ফলে ১৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১১ জনই শিশু। বুধবার আফগান তালিবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এই তথ্য জানিয়েছেন। এই ঘটনার ফলে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে নতুন করে সংঘাতের সূচনা হল বলে আশঙ্কা করা হচ্ছে। চলতি বছরে দুই প্রতিবেশী দেশের সংঘাতে কয়েক শ মানুষ প্রাণ হারিয়েছেন।

তালিবান সরকারের মুখপাত্র মুজাহিদ আরও জানান, ইসলামাবাদের এই হামলায় অন্তত ১৪ জন জখম হয়েছেন—যাদের মধ্যে সবাই নারী ও শিশু। আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে চালানো হয় এই হামলা। কুনার, খোস্ত ও পাকতিকা প্রদেশের সাধারণ নাগরিকের বাড়িঘর লক্ষ্য করে বোমা বর্ষণ করা হয় বলে অভিযোগ কাবুলের। যদিও এ বিষয়ে পাকিস্তান সেনাবাহিনী বা সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক ভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে নিরাপত্তা আধিকারিকরা সংবাদ সংস্থাকে জানিয়েছেন, পাকিস্তান জঙ্গিদের গোপন ডেরা ও অন্যান্য ঘাঁটিতে হামলা চালিয়েছে।

ইসলামাবাদের অভিযোগ কাবুল জঙ্গিদের আশ্রয় দিচ্ছে। তাদের দাবি, এসব জঙ্গি পাকিস্তানে হামলার পরিকল্পনা করে। তালিবান অবশ্য এই অভিযোগ অস্বীকার করে বলেছে, পাকিস্তানে জঙ্গিবাদ তাদের অভ্যন্তরীণ সমস্যা। আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নতুন করে শুরু হওয়া এই সংঘাত পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে দীর্ঘদিনের শান্ত পরিস্থিতিকে আবার অশান্ত করে তুলতে পারে। একসময়ের মিত্র দেশ দুটি বর্তমানে পরস্পরের শত্রুতে পরিণত হয়েছে। গত ফেব্রুয়ারিতে দুই দেশের মধ্যে ভয়াবহ সংঘাত হয়েছিল। যা ছিল কয়েক বছরের মধ্যে সবচেয়ে তীব্র। চিন এই সংঘাত থামাতে মধ্যস্থতার চেষ্টা করেছিল সে সময়।

Post Views: 77

Continue Reading

Previous: মমতার বাড়িতে সিআইডি হানার জল গড়াল হাই কোর্টে
Next: দেবস্মিতা পাল হত্যা মামলায় চাঞ্চল্যকর মোড়, অভিযুক্তদের বাড়িতে মিলল জাল নথি, নকল টাকা ও পুলিশের ব্যাজ

সম্পর্কিত গল্প

tgpoht.png

নদিয়ায় বড়সড় অভিযান, উদ্ধার ৯০০ লিটার মদ ও ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

Online Desk জুলাই 27, 2026
Baibhab.jpg

সবে তো শুরু ! ১৫ বছরেই সিরিজ সেরা হয়ে জানালেন বৈভব

Online Desk জুলাই 27, 2026
202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026

You may have missed

tgpoht.png

নদিয়ায় বড়সড় অভিযান, উদ্ধার ৯০০ লিটার মদ ও ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

Online Desk জুলাই 27, 2026
Baibhab.jpg

সবে তো শুরু ! ১৫ বছরেই সিরিজ সেরা হয়ে জানালেন বৈভব

Online Desk জুলাই 27, 2026
202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026
202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.