Skip to content
জুলাই 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মমতার বাড়িতে সিআইডি হানার জল গড়াল হাই কোর্টে

মমতার বাড়িতে সিআইডি হানার জল গড়াল হাই কোর্টে

Online Desk জুন 10, 2026
MAMATA-AAA.jpg

ওঙ্কার ডেস্কঃ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সংলগ্ন তৃণমূল পার্টি অফিসে সিআইডি হানায় কলকাতা হাই কোর্টে মামলা। সাক্ষীর অনুপস্থিতিতে তল্লাশি, বেআইনিভাবে দলের নথি স্ক্যানের অভিযোগ তুলে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। জরুরি ভিত্তিতে শুনানির আর্জি জানিয়েছেন আইনজীবী কিশোর দত্ত। অন্যদিকে, সই জাল কাণ্ডে রক্ষাকবচ চেয়ে ফের হাই কোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার শুনানি।
তৃণমূলের সেন্ট্রাল কার্যালয়ে তল্লাশিতে অতিসক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলে মামলা করা হয়েছে। আইনজীবীর অভিযোগ, ওয়ারেন্ট ছাড়া দলীয় কার্যালয় তল্লাশি করা হয়েছে। তল্লাশির সময় কোনও সাক্ষী ছিলেন না সেই সুযোগে বেআইনিভাবে দলের নথি স্ক্যান করে নিয়ে যাওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে সই জাল কাণ্ডের তদন্তে ৩০ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের পার্টি অফিসে যান সিআইডি আধিকারিকরা। মহিলা টিম ঘিরে ফেলে কার্যালয়ের গেট। ঘটনাস্থলে পৌঁছন কালীঘাট ও ভবানীপুর থানার বিশাল পুলিশ টিম ও কেন্দ্রীয় বাহিনী। সিআইডির তরফে জানানো হয়, সই জাল কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেওয়া তথ্যের ভিত্তিতেই ওই কার্যালয়ে তল্লাশি চালাতে চান তাঁরা। সঙ্গে ছিল সার্চ ওয়ারেন্টও।
উল্লেখ্য, মমতা বন্দ্য়োপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে থাকায় আপাতত কার্যালয়ের দায়িত্বে রাজ্যসভার প্রাক্তন সাংসদ শুভাশিষ চক্রবর্তী। দলনেত্রী ও অভিষেক না থাকায় সিআইডির মুখোমুখি হন শুভাশিষই। সাফ জানান, তিনি তল্লাশির অনুমতি দিতে পারবেন না।

Post Views: 57

Continue Reading

Previous: রিলায়েন্সের সঙ্গে মিলে ভারতে প্রথম এআই ডেটা সেন্টার তৈরি করবে মেটা, ঘোষণা জাকারবার্গের
Next: আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ১১ শিশু-সহ ১৩, জানালেন তালিবান মুখপাত্র

সম্পর্কিত গল্প

tgpoht.png

নদিয়ায় বড়সড় অভিযান, উদ্ধার ৯০০ লিটার মদ ও ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

Online Desk জুলাই 27, 2026
202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
OM-BIRLA.png

লোকসভায় প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে ৬ ঘন্টা আলোচনা হতে পারে; বিকেল ৫টা পর্যন্ত কক্ষ মুলতুবি রাখার সিধান্ত

Online Desk জুলাই 27, 2026

You may have missed

tgpoht.png

নদিয়ায় বড়সড় অভিযান, উদ্ধার ৯০০ লিটার মদ ও ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

Online Desk জুলাই 27, 2026
Baibhab.jpg

সবে তো শুরু ! ১৫ বছরেই সিরিজ সেরা হয়ে জানালেন বৈভব

Online Desk জুলাই 27, 2026
202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026
202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.