Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • আশা ছাড়ছে না পাকিস্তান, ইসলামাবাদে তেহরান-ওয়াশিংটনকে মুখোমুখি বসাতে চেষ্টা জারি মুনিরের

আশা ছাড়ছে না পাকিস্তান, ইসলামাবাদে তেহরান-ওয়াশিংটনকে মুখোমুখি বসাতে চেষ্টা জারি মুনিরের

Online Desk এপ্রিল 21, 2026
asim-munir.jpg

ওঙ্কার ডেস্ক: আগামী বুধবার মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হচ্ছে। তার আগে উভয় পক্ষ পরস্পরকে লক্ষ্য করে হুঁশিয়ারি দিচ্ছে। তবে যুদ্ধের অবসান ঘটাতে মধ্যস্থতাকারী হিসেবে চেষ্টা জারি রেখেছে পাকিস্তান। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হলেও, ইসলামাবাদ মনে করছে যুদ্ধের অবসান ঘটাতে দ্বিতীয় দফায় ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলকে আলোচনার টেবিলে বসানো সম্ভব।

আন্তর্জাতিক সংবাদ সংস্থার রিপোর্ট অনুসারে, পাকিস্তানের এক কর্তা সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আলোচনার টেবিলে বসার জন্য আমরা ইরানের কাছ থেকে ইতিবাচক বার্তা পেয়েছি। তবে এখনও বিষয়টি চূড়ান্ত নয়। মঙ্গলবার বা পরে যেদিনই বৈঠক হোক, ইরান যাতে সেই আলোচনায় থাকে, তার চেষ্টা করছি আমরা।’ অন্য দিকে, সোমবার ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র পরস্পরকে কড়া হুঁশিয়ারি দিয়েছে। উভয় পক্ষ দাবি করেছে তারা যুদ্ধের জন্য প্রস্তুত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শান্তি বৈঠকে যোগ দিতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাকিস্তানে যাবে।

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সমাজ মাধ্যমে লিখেছেন, বন্দর অবরোধ ও যুদ্ধবিরতি লঙ্ঘন করেছেন ট্রাম্প। আলোচনার টেবিলকে আত্মসমর্পণের টেবিলে পরিণত করতে চাইছে ওয়াশিংটন। উল্লেখ্য, ইসলামাবাদে অনুষ্ঠিত প্রথম দফার শান্তি বৈঠকে বাঘের গালিবাফ ইরানের প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছিলেন। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘হুমকির মধ্যে আমরা কোনো আলোচনায় বসব না। দুই সপ্তাহ ধরে আমরা রণাঙ্গনে নতুন ‘চমক’ দেখানোর প্রস্তুতি নিচ্ছি।’

Post Views: 118

Continue Reading

Previous: অফিস বন্ধ হলেও থেমে নেই আই-প্যাকের কাজ, কৌশল বদল ভোটকুশলী সংস্থার
Next: নীরবতা ভাঙলেন অভিনেত্রী শ্বেতা মিশ্র, সমাজমাধ্যমের তাঁর নতুন পোস্ট ঘিরে আলোচনা

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.