Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • অফিস বন্ধ হলেও থেমে নেই আই-প্যাকের কাজ, কৌশল বদল ভোটকুশলী সংস্থার

অফিস বন্ধ হলেও থেমে নেই আই-প্যাকের কাজ, কৌশল বদল ভোটকুশলী সংস্থার

Online Desk এপ্রিল 21, 2026
i-pac-2.jpg

ওঙ্কার ডেস্ক: বিধানসভা নির্বাচনের মুখে তৃণমূলের ভোট কুশলী সংস্থা আই প্যাকের ডিরেক্টর বিনেশ চান্দেলকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তার পর থেকে কলকাতায় অফিস বন্ধ করে দিয়েছে সংস্থাটি। তবে কলকাতায় অফিস বন্ধ করা হলেও কর্মীরা কাজ করছেন ওয়ার্ক ফ্রম হোম মোডে, অর্থাৎ বাড়ি থেকে কাজ করছেন তাঁরা। পর্যবেক্ষকদের মতে শাসকদলের পরামর্শদাতা ওই সংস্থা নিজেদের কাজের কৌশলে বদল এনেছে। শাসকদল তৃণমূল কংগ্রেসেরও দাবি, আই প্যাক বন্ধ হয়ে যাওয়ার খবর ভিত্তিহীন।

বিনেশ গ্রেফতার হওয়ার আগে থেকেই তৃণমূল কংগ্রেস কেন্দ্রের শাসকদল বিজেপির বিরুদ্ধে সরব। জোড়াফুল শিবিরের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার অভিযোগ করেছেন, বিজেপি নিজেদের স্বার্থে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহার করছে। সম্প্রতি ইডির হাতে আই প্যাক কর্তা গ্রেফতারের পর জোড়াফুল শিবির অভিযোগ করেছে বিজেপির রাজনৈতিক প্রতিহিংসার। জোড়াফুল শিবিরের নির্বাচনের কাজ পঙ্গু করে দিতেই দিল্লি থেকে ষড়যন্ত্র করা হচ্ছে বলে দাবি তৃণমূল নেতৃত্বের। তবে আই প্যাক বন্ধ হয়নি বলে দাবি শাসক শিবিরের। আই প্যাক সূত্রের খবর, নির্বাচনের পর কাজের ধরন পাল্টানো নতুন কিছু নয়। কিন্তু ভোটের আগে এই ধরণের সিদ্ধান্ত নজির বিহীন বলে মনে করছেন অনেকে।

উল্লেখ্য, আগামী ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচন। দ্বিতীয় দফার ভোট হবে আগামী ২৯ এপ্রিল। উত্তরবঙ্গে মঙ্গলবার বিকেলে শেষ হচ্ছে নির্বাচনী প্রচারের সময়সীমা। আগামী ৪ মে সমস্ত আসনের ফল ঘোষণা হবে।

Post Views: 91

Continue Reading

Previous: তেলের সঙ্কট থেকে মুক্তি পেতে অ্যালকোহলে ভর করে চলবে গাড়ি! শীঘ্রই আসতে চলেছে খসড়া বিধি
Next: আশা ছাড়ছে না পাকিস্তান, ইসলামাবাদে তেহরান-ওয়াশিংটনকে মুখোমুখি বসাতে চেষ্টা জারি মুনিরের

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.