Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • তেলের সঙ্কট থেকে মুক্তি পেতে অ্যালকোহলে ভর করে চলবে গাড়ি! শীঘ্রই আসতে চলেছে খসড়া বিধি

তেলের সঙ্কট থেকে মুক্তি পেতে অ্যালকোহলে ভর করে চলবে গাড়ি! শীঘ্রই আসতে চলেছে খসড়া বিধি

Online Desk এপ্রিল 21, 2026
car-delhi.jpg

ওঙ্কার ডেস্ক: পেট্রোলে ২০ শতাংশ ইথানল মিশিয়ে বর্তমানে গাড়ির জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। যার পোশাকি নাম ই২০। তবে খুব শীঘ্রই এই ব্যবস্থার ইতি ঘটতে চলেছে বলে সূত্রের খবর। সূত্রের দাবি, সরকার ই৮৫-এর জন্য খসড়া বিধি জারি করতে চলেছে। এই ফর্মুলায় পেট্রোলের সঙ্গে ৮৫ শতাংশ পর্যন্ত ইথানল মেশানো হয়। এতে পেট্রোলের পরিমাণ থাকে ১৫ শতাংশ। ২০১৬ সালে এটির পরিকল্পনা করা হলেও এটি কার্যকর হতে চলেছে এমন সময়ে যখন কিনা মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে গোটা বিশ্বে জ্বালানি সঙ্কটের উদ্বেগ তৈরি হয়েছে।

একাধিক সংবাদমাধ্যম ই৮৫ নিয়ে রিপোর্ট করা হয়েছে। সরকারের এক ঊর্ধ্বতন কর্তার উদ্ধৃতি দিয়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, সরকার ‘খুব শীঘ্রই’ ইথানল ৮৫ (ই৮৫) চালুর বিষয়ে খসড়া বিধি আনবে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই আধিকারিককে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘খসড়া বিধি খুব শীঘ্রই প্রকাশ করা হবে। সরকারের মধ্যে এই বিষয়ে ঐকমত্য রয়েছে। বাজারেও ঐকমত্য আছে এবং প্রাথমিক পরীক্ষাও সম্পন্ন হয়ে গিয়েছে।’ ই৮৫, বা ফ্লেক্স ফুয়েল ব্যবহারের জন্য ইঞ্জিনে কিছু বদল দরকার। তা ‘আগামী দু বছরের মধ্যে’ চালু হবে বলে আশা করা হচ্ছে। আরেকজন আধিকারিক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘জ্বালানিতে ৮৫ শতাংশ ইথানল মিশ্রণের অনুমতি দেওয়ার জন্য একটি খসড়া বিজ্ঞপ্তি প্রস্তুত রয়েছে। শীঘ্রই তা জারি করা হবে।’

রিপোর্ট অনুসারে, ই৮৫ একটি পৃথক জ্বালানি গ্রেড হিসাবে চালু করা হবে। যা বর্তমানে চালু থাকা ই২০ পেট্রোলের থেকে আলাদা। ই২০ ভ্যারিয়েন্টে ইথানল মিশ্রণের পরিমাণ ২৭ শতাংশ পর্যন্ত হতে পারে। উল্লেখ্য, ২০২৬ সালের ১ এপ্রিল থেকে ভারতের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ই২০ পেট্রোল বিক্রি বাধ্যতামূলক করা হয়েছে। এই আবহে এবার ই৮৫ পেট্রোল নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে সরকার।

Post Views: 99

Continue Reading

Previous: সাতসকালে সল্টলেকের এক বে-সরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড!
Next: অফিস বন্ধ হলেও থেমে নেই আই-প্যাকের কাজ, কৌশল বদল ভোটকুশলী সংস্থার

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.