Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সাতসকালে সল্টলেকের এক বে-সরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড!

সাতসকালে সল্টলেকের এক বে-সরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড!

Online Desk এপ্রিল 21, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক:- মঙ্গলবার সকালে সল্টলেকের আনন্দলোক হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা হাসপাতাল চত্বর। আতঙ্কে রোগীরা হাতে চ্যানেল নিয়ে রাস্তায় নেমে আসেন। হাসপাতাল সুত্রে খবর, হাসপাতালের দোতলায় সকাল বেলা আগুন লেগে যায়। আতঙ্কিত হয়ে পড়েন ভর্তি থাকা রোগীরা। পরিস্থিতি বেগতিক দেখে হাসপাতালের কর্মীরা তড়িঘড়ি উদ্ধারকাজে হাত লাগান। রোগীদের স্ট্রেচার এবং হুইলচেয়ারে করে বাইরে বের করে আনা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৩ টি ইঞ্জিন। তবে দমকলের প্রাথমিক অনুমান, এসি-তে শর্টশার্কিটের জেরে এই অগ্নিকাণ্ড। রাস্তা থেকে আগুন এবং কালো ধোঁয়া দেখতে পান পথচারীরা। ততক্ষণে অবশ্য হাসপাতালের দ্বিতলের অপারেশন থিয়েটারের একাংশ আগুনের গ্রাসে চলে যায়। ভস্মীভূত হয়ে যায় একাধিক যন্ত্রসামগ্রী। দমকলের সঙ্গে সঙ্গে স্থানীয়েরাও আগুন নেভানোর কাজে হাত লাগান। সেই সঙ্গে রোগীদের বার করে আনার তোড়জোড় শুরু হয়। যদিও এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি।

হাসপাতালের এক কর্মী জানিয়েছেন, ঘটনার পরেই দ্রুত সমস্ত রোগীকে বের করে আনা হয়। অন্তত ২০ জনকে নিরাপদে সরানো হয়েছে। তবে সবাই সুরক্ষিত এবং সুস্থ রয়েছেন বলেই দাবি হাসপাতালের। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পার্শ্ববর্তী এলাকাগুলিতেও। সাতসকালে হঠাৎ আগুন লাগার ঘটনায় ভীত সন্ত্রস্ত রোগীদের পরিবারের সদস্যরাও। কয়েকটি অগ্নিকাণ্ডের খবর পেতেই হাসপাতালের গেটের সামনে জড়ো হয়েছেন রোগীদের আত্মীয়-স্বজনরা। ইতিমধ্যেই, হাসপাতালে ভিতরে পৌঁছেছেন দমকলকর্মীরা। আগুন নেভানোর পাশাপাশি রোগীদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে। হাসপাতাল থেকে রোগীদের পাশের ব্লকে নিয়ে যাওয়া হয়েছে। কী ভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছে বিধাননগর থানার পুলিশ।

Post Views: 93

Continue Reading

Previous: পহেলগাঁও হামলার বর্ষপূর্তিতে কড়া বার্তা সেনার, সন্ত্রাস দমনে আপসহীন অবস্থান
Next: তেলের সঙ্কট থেকে মুক্তি পেতে অ্যালকোহলে ভর করে চলবে গাড়ি! শীঘ্রই আসতে চলেছে খসড়া বিধি

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.