Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • যুদ্ধ থামাতে ইউক্রেন, রাশিয়া-র সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠক করবে ওয়াশিংটন, জানালেন ট্রাম্প

যুদ্ধ থামাতে ইউক্রেন, রাশিয়া-র সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠক করবে ওয়াশিংটন, জানালেন ট্রাম্প

Online Desk আগস্ট 19, 2025
trump-zelensky-d.jpg

ওঙ্কার ডেস্ক: খুব শীঘ্রই রাশিয়া ও ইউক্রেনকে নিয়ে আলোচনার টেবিলে বসতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুদ্ধ বন্ধ করতে এই ত্রিপাক্ষিক বৈঠকের আয়োজন করতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প জানিয়েছেন, ত্রিপাক্ষিক বৈঠক হওয়ার আগে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে মুখোমুখি বসিয়ে দ্বিপাক্ষিক বৈঠকের ব্যবস্থা করছেন।

উল্লেখ্য, সোমবার ওয়াশিংটনের ওভাল অফিসে বৈঠকে বসেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই বৈঠক থেকে তাৎক্ষণিক ভাবে যুদ্ধবিরতির কোনও সমাধানসূত্র বেরিয়ে আসেনি। এর আগে গত ফেব্রুয়ারি মাসে ওভাল অফিসে বাক বিতণ্ডায় জড়িয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেই ঝামেলার জেরে মাঝপথে বৈঠক ভেস্তে গিয়েছিল। সেই ঘটনার প্রায় সাড়ে পাঁচ মাস পরে ফের দু’জন আলোচনার টেবিলে বসলেন। বৈঠক শেষে ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, অস্ত্র কিনতে ইউরোপীয় দেশগুলি তাঁদেরকে আর্থিক সাহায্য করবে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৯ হাজার কোটি ডলারের অস্ত্র কিনবে ইউক্রেন।

সূত্রের খবর, আগামী দু’সপ্তাহের মধ্যেই জেলেনস্কি এবং পুতিন বৈঠকে বসবেন। ইউক্রেনের প্রেসিডেন্টও জানান, ইউক্রেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের জন্য রাশিয়া প্রস্তুত। ওয়াশিংটনের সঙ্গে তার পরে ত্রিপাক্ষিক বৈঠকেও রাজি মস্কো। দ্বিপাক্ষিক বৈঠকের আগে যাতে কোনও আগাম শর্ত চাপানো না হয় তার উপরে জোর দেন জেলেনস্কি। তিনি জানান রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে যে কোনও ধরনের আলোচনায় প্রস্তুত ইউক্রেন।

Post Views: 135

Continue Reading

Previous: বঙ্গ জুড়ে ফের বৃষ্টির সম্ভবনা ?
Next: তিস্তা বহুমুখী নদী পরিকল্পনার দায়িত্ব চিনের হাতে তুলে দিল ইউনূস; ভারতের সঙ্গে সম্পর্ক ক্রমশ অবনতির পথে

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.