Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • শ্যাম্পেনের স্পার্কলার থেকেই অগ্নিকাণ্ড, সুইস বারে ৪০ জনের মৃত্যুর তদন্তে সামনে এল প্রকৃত কারণ

শ্যাম্পেনের স্পার্কলার থেকেই অগ্নিকাণ্ড, সুইস বারে ৪০ জনের মৃত্যুর তদন্তে সামনে এল প্রকৃত কারণ

Online Desk জানুয়ারি 3, 2026
shampen.jpg

ওঙ্কার ডেস্ক: বর্ষবরণের রাতে আনন্দের মুহূর্ত বদলে গিয়েছিল ভয়াবহ পরিস্থিতিতে। সুইজারল্যান্ডে ক্র্যানস মন্টানার একটি বারে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪০ জনের প্রাণহানি হয়েছে। সেই ঘটনায় প্রথমে অনুমান করা হয়েছিল বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ঘটনার তদন্তে নেমে পুলিশ জানাল, শ্যাম্পেনের স্পার্কলার থেকে আগুনের সূত্রপাত হয়।

তদন্তকারীদের মতে, মোবাইল ফোনে যে ভিডিও রেকর্ড হয়েছে ঘটনার সময়ের তা বিশ্লেষণ করে এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান মিলিয়ে স্পষ্ট ইঙ্গিত পাওয়া গিয়েছে। বারের ছাদে শব্দরোধী ফোম লাগানো ছিল। অনেকটা নীচু ছিল সেই ছাদ। শ্যাম্পেন বোতলে বসানো স্পার্কলার জ্বালিয়ে নাচছিলেন পার্টিতে অংশগ্রহণকারীরা। স্পার্কলারের আগুন ছড়িয়ে পড়ে ছাদের ফোমে। ফোমে আগুন ধরলেও তখনও বিষয়টিতে গুরুত্ব দেননি। সেই অবস্থায়ও নাচে গানে মত্ত ছিলেন তাঁরা। তা ক্রমে ভয়াবহ আকার নিতে দগ্ধ হয়ে মৃত্যু হয় ৪০ জনের।

ওয়ালিস অঞ্চলের সরকারি আইনজীবী বিট্রিস পিলু সাংবাদিকদের বলেন, ‘বোঝা যাচ্ছে ছাদের কাছে উঁচু করে ধরা স্পার্কলার বা বেঙ্গল ক্যান্ডেল থেকেই আগুনের সূত্রপাত।’ সেই আগুন কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, বহু মানুষ প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি শুরু করে দেন। জানালা ভেঙে বাইরে বেরোনোর চেষ্টা করেন। রাস্তায় লুটিয়ে পড়েন বহু মানুষ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সব মিলিয়ে আহতের সংখ্যা ১১৯। বেশিরভাগের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। আচমকা এমন ভয়াবহ দুর্ঘটনার ফলে শতাধিক মানুষের দগ্ধ হয়ে যাওয়ায় স্থানীয় হাসপাতালগুলির উপর চাপ বেড়ে যায়। তবুও প্রত্যেকের চিকিৎসা দেওয়ার চেষ্টা চালাচ্ছে প্রশাসন।

Post Views: 237

Continue Reading

Previous: নববর্ষের আগে নর্থ ক্যারোলিনায় আইএসআইএস-অনুপ্রাণিত হামলার ছক ভেস্তে দিল এফবিআই
Next: নথি না দেখিয়ে এসআইআর তালিকায় নাম তুলতে পারবে ৩ আদিম জনজাতি, সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.