Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • হাসিনাকে দেশে ফেরাতে ইন্টারপোলের সাহায্য নিতে চায় ইউনুস সরকার

হাসিনাকে দেশে ফেরাতে ইন্টারপোলের সাহায্য নিতে চায় ইউনুস সরকার

Online Desk নভেম্বর 19, 2025
yunus-hasina-1.jpg

ওঙ্কার ডেস্ক: গত সোমবার অর্থাৎ ১৭ নভেম্বর বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে সে দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বর্তমানে ভারতে রয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী। এই পরিস্থিতিতে তাঁকে ফেরত পেতে ইন্টারপোলের দ্বারস্থ হতে চলেছে ইউনুস সরকার।

সূত্রের খবর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার সাজা ঘোষণা করার পরে তাঁর বিরুদ্ধে ইন্টারপোলের কাছে ‘কনভিকশন ওয়ারেন্টের’ আর্জি জানানো হবে। এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের কাছে রেড নোটিশ জারির আবেদন করেছিল বাংলাদেশ সরকার। কিন্তু ইন্টারপোল কোনও প্রতিক্রিয়া জানায়নি। উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-অগস্টে বাংলাদেশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল হয়েছিল। ছাত্র জনতার বিক্ষোভের মুখে পড়ে গত বছর ৫ আগস্ট ঢাকা থেকে কপ্টারে চেপে ভারতে পালিয়ে আসেন শেখ হাসিনা। তখন থেকেই ভারতে আশ্রয়ে রয়েছেন তিনি। অভিযোগ, জুলাই-আগস্টে আন্দোলন দমন করতে প্রায় দেড় হাজার ছাত্র-সহ সাধারণ মানুষকে খুন করা হয়েছিল। আর এই গোটা হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে, এমনটাই দাবি। সেই ঘটনায় শেখ হাসিনা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
হাসিনার এই সাজা ঘোষণা হতে বাংলাদেশের একাধিক রাজনৈতিক দল এবং গোষ্ঠী স্বাগত জানিয়েছে। মুজিবকন্যা এবং আসাদুজ্জামানকে বাংলাদেশে ফেরাতে চেয়ে নয়াদিল্লিকে এর আগে চিঠি লিখেছিল মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার। কিন্তু ভারতের তরফে হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে কিছু জানানো হয়নি।

Post Views: 138

Continue Reading

Previous: বিহারে মুখ্যমন্ত্রীর পদে ফের নিতিশ কুমার; উপমুখ্যমন্ত্রীর পদে বহাল থাকছেন সম্রাট চৌধুরী এবং বিজয় সিনহা
Next: টলিপাড়ায় নতুন গুঞ্জন ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে যোগ দিচ্ছেন রণজয় বিষ্ণু?

সম্পর্কিত গল্প

lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.42.09-PM.jpeg

নবদ্বীপে মজুদ রাখা কেরোসিন গোডাউনে বিধ্বংসী আগুন

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.