Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • নর্থ ক্যারোলিনায় রেস্তরাঁয় বন্দুকবাজের হামলা, মৃত্যু ৩, আহত বহু

নর্থ ক্যারোলিনায় রেস্তরাঁয় বন্দুকবাজের হামলা, মৃত্যু ৩, আহত বহু

Online Desk সেপ্টেম্বর 28, 2025
why-is-ford-the-most-popular-american-police-car-brand-v0-3MZ2eAM1gD2WnDV0TZXi3sfcwB2ZPJWp9tlLE11EYuI.jpg

ওঙ্কার ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা রাজ্যে ভয়াবহ বন্দুকবাজ হামলার ঘটনায় চাঞ্চল্য। স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ৯টা নাগাদ সাউথপোর্ট শহরের একটি জনপ্রিয় রেস্তরাঁয় আচমকাই গুলি চালাতে শুরু করে এক বন্দুকবাজ। ঘটনায় এখন পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। গুরুতরভাবে আহত হয়েছেন আরও অন্তত ৭ জন।
স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, সমুদ্রতীরবর্তী ওই রেস্তরাঁটির নাম ‘আমেরিকান ফিশ কোম্পানি’। রাতের খাবারের সময় যখন রেস্তরাঁ প্রায় ভিড়ে পরিপূর্ণ, তখনই জলপথ দিয়ে আসা এক বন্দুকবাজ নৌকা থেকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে রেস্তরাঁয়। অনেকেই প্রাণ বাঁচাতে ছুটোছুটি করতে থাকেন।
গুলি লেগে ঘটনাস্থলেই দুইজন প্রাণ হারান। হাসপাতালে নিয়ে যাওয়া হলে আরেকজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেই জানিয়েছেন চিকিৎসকেরা।
পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। হামলাকারীকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি। স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে ও সন্দেহজনক কিছু দেখলেই প্রশাসনকে জানানোর অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, আমেরিকায় গণহিংসার ঘটনা নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষত জনবহুল জায়গায় হঠাৎ বন্দুকবাজ হামলার ঘটনা বারবার আতঙ্ক সৃষ্টি করছে। নর্থ ক্যারোলিনার এই রক্তাক্ত হামলার পর ফের একবার বন্দুক নিয়ন্ত্রণ আইন নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

Post Views: 135

Continue Reading

Previous: পহেলগাঁও প্রসঙ্গ তুলে রাষ্ট্রসঙ্ঘে পাকিস্তানকে আক্রমণ জয়শঙ্করের
Next: ডোমকলে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ নির্যাতন ও ষড়যন্ত্রের শিকার

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.