Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • গাড়ি চেপে এসে আত্মঘাতী বোমা হামলা, পাকিস্তানে নিহত ১৩ সেনা জওয়ান

গাড়ি চেপে এসে আত্মঘাতী বোমা হামলা, পাকিস্তানে নিহত ১৩ সেনা জওয়ান

Online Desk জুন 28, 2025
terror.jpg

ওঙ্কার ডেস্ক: আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানে মৃত্যু হল ১৩ জন পাক সেনা জওয়ানের। বিস্ফোরণের জেরে গুরুতর জখম হয়েছেন বেসামরিক নাগরিকসহ ২৯ জন। ঘটনাটি ঘটেছে খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায়।
ইতিমধ্যে এই ঘটনার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালিবান গোষ্ঠী।

খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলা প্রশাসনের স্থানীয় এক আধিকারিক বলেন, ‘একজন আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে সামরিক কনভয়ের সঙ্গে ধাক্কা দেয়। সেই বিস্ফোরণের ফলে ১৩ সেনা জওয়ান নিহত হয়েছে। আহত হয়েছে ১০ সেনা সদস্য এবং ১৯ জন বেসামরিক নাগরিক।’ এই ঘটনা নিয়ে এক পুলিশ আধিকারিক সংবাদ সংস্থাকে বলেছেন, ‘বিস্ফোরণে দুটি বাড়ির ছাদও ধসে পড়েছে, আহত হয়েছে ছয় জন শিশু।’ এক প্রশাসনিক আধিকারিক বলেন, আহত চার সেনার অবস্থা আশঙ্কাজনক।

পাকিস্তান তালিবানের শাখা সংগঠন হাফিজ গুল বাহাদুর সশস্ত্র গোষ্ঠী এই আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে। ২০২১ সালে কাবুলে তালিবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে পাকিস্তান-আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে হিংসার ঘটনা বৃদ্ধি পেয়েছে। ইসলামাবাদ অভিযোগ করেছে, প্রতিবেশী দেশটি পাকিস্তানের বিরুদ্ধে হামলার জন্য তাদের মাটি ব্যবহার করতে দিচ্ছে। যদিও এই দাবি অস্বীকার করেছে তালিবান। সংবাদ মাধ্যম সূত্রে খবর, চলতি বছরের শুরু থেকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানে সরকার বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলির হামলায় প্রায় ২৯০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই নিরাপত্তা কর্মকর্তা।

Post Views: 310

Continue Reading

Previous: আরজি কর কাণ্ডের এক বছরের মধ্যে ফিরল কসবা কাণ্ড, সরব বিরোধীরা
Next: কে এই মনোজিৎ মিশ্র ? শুধু ল’ কলেজ নয়, একের পর এক কীর্তির হোতাকে চিনে নিন !

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.