Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • হরমুজ, খার্গ দ্বীপকে কেন্দ্র করে ইরান–আমেরিকা সংঘাতে স্থলযুদ্ধের আশঙ্কা

হরমুজ, খার্গ দ্বীপকে কেন্দ্র করে ইরান–আমেরিকা সংঘাতে স্থলযুদ্ধের আশঙ্কা

Online Desk মার্চ 29, 2026
US-ARMY.png

ওঙ্কার ডেস্ক: মধ্যপ্রাচ্যে ইরান–আমেরিকা সংঘাত ক্রমশই এক নতুন ও বিপজ্জনক পর্যায়ে পৌঁছচ্ছে। সাম্প্রতিক মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা থেকে স্পষ্ট, এই সংঘাত আর শুধু আকাশপথে হামলা বা সীমিত প্রতিশোধমূলক অভিযানে সীমাবদ্ধ নেই বরং স্থল যুদ্ধের সম্ভাবনাও জোরালো হয়ে উঠছে। মার্কিন সামরিক বাহিনী ইতিমধ্যেই ইরানের গুরুত্বপূর্ণ কৌশলগত এলাকাগুলিকে লক্ষ্য করে দীর্ঘমেয়াদি অভিযানের প্রস্তুতি নিতে শুরু করেছে। অন্যদিকে ইরানও হুমকি দিয়েছে যদি ওয়াশিংটন স্থল যুদ্ধে জড়াতে চায় তদের মোকাবিলা করতে ইরানের ১০ লক্ষ সেনা বাহিনী প্রস্তুত।
এই সংঘাতের মূলে পারস্য উপসাগরের প্রবেশদ্বার হিসেবে পরিচিত হরমুজ প্রণালীর আশেপাশে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। এই প্রণালী বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ, যার উপর নির্ভর করে প্রতিদিন বিপুল পরিমাণ তেল পরিবহণ হয়। এই অঞ্চলে সংঘর্ষ বা অবরোধ তৈরি হলে তার সরাসরি প্রভাব পরছে আন্তর্জাতিক বাজারে, যার ইঙ্গিত ইতিমধ্যেই মিলতে শুরু করেছে।
এদিকে ইরানের দক্ষিণে অবস্থিত খার্গ দ্বীপকে ঘিরে মার্কিন পরিকল্পনা বিশেষভাবে নজর কেড়েছে। এই দ্বীপটি ইরানের তেল রফতানির প্রধান কেন্দ্র হওয়ায় এর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা গেলে তেহরানের অর্থনীতিতে বড় ধাক্কা লাগতে পারে। সূত্রের খবর, এই অঞ্চলকে লক্ষ্য করে সীমিত আকারে স্থল অভিযান চালানোর সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে, যেখানে বিশেষ বাহিনী এবং পদাতিক সেনা মোতায়েন করা হতে পারে। তবে এই ধরনের অভিযান সহজ হবে না বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। ইরান ইতিমধ্যেই তাদের উপকূলবর্তী এলাকায় উন্নত মিসাইল ব্যবস্থা, ড্রোন এবং নৌ-খনি মোতায়েন করেছে, যা যে কোনও আক্রমণকারী বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। ফলে সম্ভাব্য স্থল অভিযান দ্রুত ফলাফল আনলেও তা দীর্ঘমেয়াদে সংঘাতকে আরও তীব্র করে তুলতে পারে। সংঘাতের কূটনৈতিক দিকও ক্রমশ জটিল হয়ে উঠছে।
বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হল বিশ্ব অর্থনীতির ওপর সম্ভাব্য প্রভাব। তেলের দাম অস্থির হয়ে উঠেছে এবং তা সরাসরি প্রভাব ফেলছে বিভিন্ন দেশের বাজারে, বিশেষ করে জ্বালানি নির্ভর অর্থনীতিগুলিতে। পরিস্থিতি যে দ্রুত স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম, তা স্পষ্ট বরং আগামী দিনে সংঘাত আরও বিস্তৃত ও জটিল রূপ নিতে পারে বলেই মনে করা হচ্ছে।

Post Views: 143

Continue Reading

Previous: রবিবারেও রাজ্যের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস! কি জানাচ্ছে হাওয়া অফিস? জেনে নিন…
Next: ইরান যুদ্ধ ও ট্রাম্প নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র–ইউরোপ জুড়ে ‘নো কিংস’ বিক্ষোভে জনজোয়ার

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.