Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • বিস্ফোরণে কেঁপে উঠল মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের ক্যাসিনো

বিস্ফোরণে কেঁপে উঠল মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের ক্যাসিনো

Online Desk জুন 14, 2025
20250614_171548.jpg

ওঙ্কার ডেস্ক: ভয়াবহ বিস্ফোরণ মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের ক্যাসিনোয় বিস্ফোরণ। শনিবার গভীর রাতে এই বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গোটা এলাকা ঢেকে গিয়েছে কালো ধোঁয়ায়। বিস্ফোরণের জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, এই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় ক্যাসিনোর আশপাশে যে সব গাছ ছিল, তাতেও আগুন লেগে গিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই ক্যাসিনো থেকে গল গল করে কালো ধোঁয়া বার হতে দেখা গিয়েছে। এমন ঘটনায় আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি শুরু করে দেন স্থানীয় মানুষজন। তবে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি।

স্থানীয়রা জানান, শনিবার গভীর রাতে তাঁরা বিস্ফোরণের শব্দ শুনতে পান লাস ভেগাসের এরিয়া ক্যাসিনো এবং রিসর্টে। অনেক দূর পর্যন্ত বিকট শব্দ শোনা গিয়েছিল বলে দাবি তাঁদের। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। যে বাড়িতে ক্যাসিনোটি ছিল সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, সম্প্রতি লাস ভেগাসের একটি হোটেলের সামনে গুলি চালনার ঘটনা ঘটেছিল। তাতে এক ইউটিউবার এবং তাঁর স্ত্রী গুলিবিদ্ধ হন। গোটা ঘটনায় অভিযোগ ওঠে অন্য এক ইউটিউবারের বিরুদ্ধে। পুলিশ জানায় কাজের জায়গায় প্রতিদ্বন্দ্বিতার জেরে এই কাণ্ড।

Post Views: 141

Continue Reading

Previous: ওয়াশিংটনের সঙ্গে আর পরমাণু বিষয়ক বৈঠকে বসতে রাজি নয় ইরান
Next: বোয়িং ৭৮৭ বিমানগুলিতে নজরদারি বাড়ানোর নির্দেশ ডিজিসিএ-এর

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.