Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ইউনুসের পাক-প্রেম, বাংলাদেশে আসছেন ইসলামাবাদের দুই মন্ত্রী

ইউনুসের পাক-প্রেম, বাংলাদেশে আসছেন ইসলামাবাদের দুই মন্ত্রী

Online Desk আগস্ট 14, 2025
20250814_183428.jpg

ওঙ্কার ডেস্ক: বদলের বাংলাদেশে পাকিস্তানের প্রতি আর কোনও ছুঁৎমার্গ নেই ঢাকার। মহম্মদ ইউনুস সরকার গত বছর আগস্ট মাসে বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পর ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় এবার বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী। মাত্র দুই দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী ইসহাক দার।

জাম কামাল খান ২১ আগস্ট চার দিনের সফরে ঢাকায় আসবেন। আর ইসহাক দার দুই দিনের সফরে ঢাকায় আসবেন ২৩ আগস্ট। সূত্রের খবর, বাংলাদেশে ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে হাসিনা পদচ্যুত হওয়ার পর পর দুই দেশের মধ্যে নানা স্তরে আলোচনা সক্রিয় করতে উদ্যোগী হয় ইসলামাবাদ।

বাংলাদেশের কূটনৈতিক সূত্রের দাবি, ঢাকা ও ইসলামাবাদের বিদেশসচিব পর্যায়ের বৈঠক হয়েছে আগে। এর পর দুই দেশের মধ্যে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে ইসহাক দার সফর করতে চলেছেন। বাংলাদেশের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে ইসহাক দারের বৈঠক হওয়ার কথা রয়েছে। আগামী ২৪ আগস্ট সেই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। অন্যদিকে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানের সফরে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের উন্নয়নে জোর দেওয়া হবে। বাংলাদেশ ও পাকিস্তান দুই দেশের মধ্যে বাণিজ্যবিষয়ক মউ স্বাক্ষরিত হবে।

বাংলাদেশের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা সংবাদ মাধ্যমকে বলেন, ‘পাকিস্তানের সঙ্গে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে বৈরী সম্পর্কের প্রয়োজন নেই। অতীতে অকারণে পাকিস্তানের সঙ্গে বৈরী সম্পর্কের পরিবেশ তৈরি হয়েছিল। আমরা সেখান থেকে বের হয়ে এসেছি।’

Post Views: 239

Continue Reading

Previous: লালকেল্লায় মোদীর ভাষণে হাজির থাকার জন্য আমন্ত্রণ ৮৫ পঞ্চায়েত প্রধানকে
Next: বার বার হুমকিতে ভারত ভীত নয়, পাকিস্তানকে সতর্ক করল নয়াদিল্লি

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.