Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • কী ভাবে খুন হন হামাস প্রধান সিনওয়ার, জানাল ইজরায়েল

কী ভাবে খুন হন হামাস প্রধান সিনওয়ার, জানাল ইজরায়েল

Online Desk জুন 1, 2025
IMG-20250601-WA0001.jpg

ওঙ্কার ডেস্ক: হামাস প্রধান মহম্মদ সিনওয়ারকে সম্প্রতি খুন করেছে ইজরায়েলি বাহিনী। গত ১৩ মে গাজার খান ইউনুসে এক হাসপাতালের ভূগর্ভস্থ ডেরায় আঘাত হেনে খুন করা হয় সিনওয়ারকে। হামাস প্রধানকে খুনের দাবির সপক্ষে এবার ভিডিও প্রকাশ করল ইজরায়েলের সামরিক বাহিনী।

ইজরায়েলের সামরিক বাহিনী আইডিএফ একটি ভিডিও প্রকাশ করে ব্যাখ্যা করেছে কী ভাবে হামাস প্রধানের ডেরায় আঘাত হানা হয়েছিল। তাদের দাবি, হামাস নিজেদের আশ্রয়ের জন্য হাসপাতালগুলি ব্যবহার করছিল। তেমনই এক হাসপাতালের নীচে একটি গোপন আস্তানা থেকে হামাস যুদ্ধ নিয়ন্ত্রণ করত বলে ইজরায়েলের দাবি। সেখান থেকে হামাস নিজেদের কর্মকাণ্ড পরিচালনা করত। আর তার মাথায় ছিলেন সিনওয়ার। ইজরায়ালের আক্রমণে খুন হয়েছেন মহম্মদ সিনওয়ার ছাড়াও হামাস নেতা মহম্মদ সাবানেহ।

ইজরায়েলের দাবি, সুড়ঙ্গের মধ্যে দিয়ে হামাসের ওই ভূগর্ভস্থ গোপন ডেরায় পৌঁছনো সম্ভব। গোলকধাঁধার মতো ওই ডেরা চিহ্নিত করতে ইজরায়েলের বাহিনী উন্নত প্রযুক্তি ব্যবহার করে। তাদের আরও দাবি, হামাস প্রধানকে হত্যা করতে তারা অস্ত্রের নির্ভুল ব্যবহার করেছে। শুধু তাই আক্রমণ করতে আকাশপথে নজরদারি এবং গোয়েন্দা তথ্য কাজে লাগানো হয়েছিল বলে দাবি ইজরায়েলের। যাতে কোনও সাধারণ মানুষের ক্ষতি না হয় সেদিকেও সতর্ক নজর রেখেছিল ইজরায়েলের বাহিনী। যদিও তাদের প্রধান নেতা সিনওয়ারের খুন হওয়ার বিষয়ে হামাসের তরফে এখনও কিছু নিশ্চিত করে জানানো হয়নি।

Post Views: 183

Continue Reading

Previous: জামাইষষ্ঠী
Next: ডুয়ার্সের দুই চা বাগানে খাঁচা বন্দি চিতা, আতঙ্কের মধ্যেই স্বস্তির নিঃশ্বাস শ্রমিকদের

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.