Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সিঙ্গাপুরের বৈঠকে “অপারেশন সিঁদুর” ! ভারত- পাক দুই সেনাকর্তার স্পষ্ট বার্তা

সিঙ্গাপুরের বৈঠকে “অপারেশন সিঁদুর” ! ভারত- পাক দুই সেনাকর্তার স্পষ্ট বার্তা

Online Desk জুন 2, 2025
IMG-20250602-WA0002.jpg

ওঙ্কার ডেস্ক : পহেলগাঁও কাণ্ডের জবাবে অপারেশন সিঁদুর অভিযান চালিয়েছিল ভারতের সেনাবাহিনী। তার পর থেকে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে। সম্প্রতি সিঙ্গাপুরের সাংগ্রিলা বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ বা সিডিএস জেনারেল অনিল চৌহান। ওই বৈঠকে ছিলেন পাকিস্তানি সেনার শীর্ষকর্তা জেনারেল শাহিদ সমশাদ মির্জাও। সিঙ্গাপুরের মঞ্চ থেকে দুই দেশের সেনাপ্রধান পরস্পরকে বার্তা দিয়েছেন।

সিঙ্গাপুরের বৈঠকে ভারতের সিডিএস জেনারেল অনিল চৌহান বলেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে সহ্যের সীমার লাল দাগ টেনে দিয়েছে অপারেশন সিঁদুর। এই অভিযান থেকে আমাদের প্রতিপক্ষ কিছু শিক্ষা নেবে, আশা রাখছি। তাদের এটা বোঝা উচিত যে, ভারতের সহ্যক্ষমতার একটা সীমা আছে।’ অতীতে ভারতে একাধিক সন্ত্রাসী হামলার সঙ্গে পাক যোগ উঠে এসেছে। এদিন জেনারেল চৌহান বলেন, ‘গত দু’দশকের বেশি সময় ধরে সন্ত্রাসবাদের মাধ্যমে প্রক্সি ওয়ার চলছে। এর ভুক্তভোগী আমরা। এতে ভারতের বহু সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। এ বার আমরা এটা বন্ধ করতে চাই।’ অন্য দিকে পাকিস্তানের সেনাপ্রধান এদিন বলেন, ‘দুই হাতে তালি বাজে। আশা করি, ওরা সেটা বুঝবে।’

উল্লেখ্য গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে ২৬ জন নিরস্ত্র মানুষকে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছিল জঙ্গিরা। সেই ঘটনার পিছনে পাকিস্তানের হাত ছিল বলে অভিযোগ। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে ইসলামাবাদ। পহেলগাঁও কাণ্ডের জবাবে গত ৭ মে অপারেশন সিঁদুর অভিযান চালিয়ে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে নয়টি জায়গায় জঙ্গিঘাঁটি ধ্বংস করে দেয় ভারত। তার পর থেকে দুই দেশের মধ্যে সামরিক সংঘর্ষ শুরু হয়। অবশেষে গত ১০ মে নয়াদিল্লি ও ইসলামাবাদ সংঘর্ষ বিরতিতে রাজি হয়।

Post Views: 311

Continue Reading

Previous: শিক্ষকের অভাব, আসানসোলের মারওয়ারি বিদ্যালয়ে ১১ ক্লাসে ভর্তি বন্ধ
Next: এবার সুন্দরবনে ইকো ট্যুরিজম পার্ক, উদ্বোধনের অপেক্ষায় এলাকাবাসী

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.