Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ঢাকায় পৌঁছলেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী, বৈঠক করবেন জামাতের নেতার সঙ্গে

ঢাকায় পৌঁছলেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী, বৈঠক করবেন জামাতের নেতার সঙ্গে

Online Desk আগস্ট 23, 2025
20250823_152948.jpg

ওঙ্কার ডেস্ক: দুই দিনের বাংলাদেশ সফরে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী ইসহাক দার। শনিবার দুপুরে তিনি ঢাকায় পোঁছেছেন। এদিন বিশেষ বিমানে বেলা ২টো নাগাদ ঢাকায় পৌঁছান তিনি। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকিস্তানের বিদেশমন্ত্রীকে স্বাগত জানান বাংলাদেশের বিদেশ সচিব আসাদ আলম সিয়াম।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, দুই দিনের বাংলাদেশ সফরে এসে পাকিস্তানের বিদেশমন্ত্রী বাংলাদেশের জামাতের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া ঢাকার বিদেশ মন্ত্রকের উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন তিনি। পাশাপাশি তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মহম্মদ ইউনুসের সঙ্গেও বৈঠক করবেন। গত বছরের গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এর আগে দুই পাক মন্ত্রী ঢাকা সফর করেছেন। ইসহাক দারকে নিয়ে তৃতীয় কোনও মন্ত্রী ইউনুস জমানায় বাংলাদেশ সফরে এলেন। গত জুলাইয়ে ঢাকায় আসেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভী। গত বুধবার ঢাকা সফরে আসেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান।

উল্লেখ্য, রবিবার সকালে বাংলাদেশের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন ইসহাক দার। সেই বৈঠকে ছয়টি চুক্তি ও মউ স্বাক্ষরিত হবে বলে খবর। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এই সফরকালে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করবেন। সূত্রের খবর, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তাঁর বাসভবনে সাক্ষাৎ করবেন ইসহাক।

Post Views: 332

Continue Reading

Previous: এক ছাদের নীচে মানুষ আর ভূত—মজা শুরু ‘ভূততেরিকি’তে
Next: ফের মেঘভাঙা বৃষ্টিতে বেহাল উত্তরাখণ্ড, বিপর্যস্ত চামোলিতে উদ্ধারকার্যে সেনাবাহিনী

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.