Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ৯০ দিনের জন্য আরও পরস্পরকে শুল্কছাড় ওয়াশিংটন ও বেজিঙের

৯০ দিনের জন্য আরও পরস্পরকে শুল্কছাড় ওয়াশিংটন ও বেজিঙের

Online Desk আগস্ট 12, 2025
trump-xi.jpg

ওঙ্কার ডেস্ক: দ্বিতীয়বার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে বসে বিশ্বের বিভিন্ন দেশের পণ্যে শুল্ক চাপিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। বাদ যায়নি চিনও। চিনের পণ্যের উপরও চড়া হারে শুল্ক চাপিয়েছিল ট্রাম্প প্রশাসন। বেজিঙের তরফেও পাল্টা শুল্ক আরোপ করা হয় মার্কিন পণ্যে। তবে দুই দেশই পরস্পরকে শুল্কযুদ্ধ থেকে রেহাই দিতে আগেই ৯০ দিনের জন্য শুল্ক আরোপ স্থগিত রেখেছিল। সেই মেয়াদ ১২ আগস্ট শেষ হতে চলেছে। তার আগেই মার্কিন যুক্তরাষ্ট্র ও চিন শুল্ক স্থগিতের মেয়াদ আরও ৯০ দিনের জন্য বাড়াল। মূলত দুই দেশের মধ্যে দর কষাকষি করতে এই সময় নেওয়া হল বলে মত আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের।

উল্লেখ্য, গত ১২ মে বেজিং ও ওয়াশিংটন ৯০ দিনের জন্য শুল্ক যুদ্ধ স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। উভয়েই পরস্পরের উপর থেকে ১১৫ শতাংশ শুল্ক কমিয়ে আনে। বর্তমানে চিনের বাজারে মার্কিন পণ্যের উপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা রয়েছে এবং মার্কিন বাজারে চিনা পণ্যের উপর শুল্ক চাপানো হয়েছে ৩০ শতাংশ। ১২ আগস্ট সেই মেয়াদ শেষ হওয়ার আগেই দু’দেশ শুল্ক নিয়ে আলোচনার জন্য ফের ৯০ দিনের জন্য শুল্ক আরোপ স্থগিতের সিদ্ধান্ত নিল।

ডোনাল্ড ট্রাম্প আগেই অভিযোগ করেছিলেন, ব্যথা নিরাময়ের ওষুধ ফেন্টানাইল নিষিদ্ধ হওয়া সত্ত্বেও মার্কিন বাজারে পাওয়া যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ চিন থেকে এই পণ্যটি প্রবেশ করছে তাঁদের দেশে। তার জন্য ট্রাম্প শুল্কও চাপান চিনা পণ্যের উপর। চিনা পণ্যের উপর সব মিলিয়ে ১৪৫ শতাংশ শুল্কের পরিমাণ চাপায় মার্কিন প্রেসিডেন্ট। পাল্টা চিনও ১২৫ শতাংশ শুল্ক চাপিয়ে দেয় মার্কিন পণ্যে।

Post Views: 226

Continue Reading

Previous: আগামী আইপিএলে সিএসকের হয়ে অশ্বিন নামবেন! জল্পনা কিন্তু রইলই
Next: বাংলায় ভোটার তালিকায় সংশোধনে আপত্তি নেই, তবে আগে কেন্দ্র সরকার ভেঙে দেওয়া হোক ! শর্ত অভিষেকের

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20250608_130340.jpg

ইরানের যুদ্ধজাহাজ থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের দেশে না ফেরানোর জন্য শ্রীলঙ্কাকে চাপ ওয়াশিংটনের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.