Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • আগামী আইপিএলে সিএসকের হয়ে অশ্বিন নামবেন! জল্পনা কিন্তু রইলই

আগামী আইপিএলে সিএসকের হয়ে অশ্বিন নামবেন! জল্পনা কিন্তু রইলই

Online Desk আগস্ট 12, 2025
FB_IMG_1754990001352.jpg

স্পোর্টস ডেস্ক : রবিচন্দ্রন অশ্বিনকে কি আর দেখা যাবে আইপিএল খেলতে ? এখনও বিষয়টি স্পষ্ট নয়। এই আবহে চেন্নাই সুপার কিংসকে বড় বার্তা দিলেন অশ্বিন। ২০২৬ সালের আইপিএলের আগে মিনি নিলাম হবে। তার দিনক্ষণ এখনও জানায়নি বিসিসিআই। এর উপর নির্ভর করবে কোন প্লেয়ারদের কোন দল ছেড়ে দেবে তা প্রকাশ করার সময়সীমা। অশ্বিন ইতিমধ্যেই চেন্নাই সুপার কিংসের কর্তাদের কাছে জানতে চেয়েছেন আগামী মরশুমের জন্য তাঁকে নিয়ে কোনও পরিকল্পনা আছে কিনা। যদি সিএসকের পরিকল্পনায় অশ্বিন উপযুক্ত না হন, তাহলে তাঁর সরে যেতে আপত্তি নেই বলেই সূত্রের খবর।নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, আমি তিন বছর রাজস্থান রয়্যালসে ছিলাম। প্রথম বছর খেলার পরেই সিইওর থেকে মেল পেয়েছিলাম। তাতে পারফরম্যান্স বিস্তারিত উল্লেখ করা ছিল এবং জানিয়ে দেওয়া হয় আগামী মরশুমের জন্য রেখে দেওয়া হবে। এমন ধারাই বজায় ছিল।‌ ফলে ফ্র্যাঞ্চাইজিদের উচিত এভাবেই ক্রিকেটারদের আগেভাগে জানিয়ে দেওয়া যে কাউকে ধরে রাখা হবে, নাকি ছেড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সঞ্জু স্যামসন রাজস্থান রয়্যালস ছাড়তে চান বলে কিছু সংবাদমাধ্যমে খবর। যদিও সঞ্জু বা রাজস্থান রয়্যালসের তরফে সরকারিভাবে কিছু বলা হয়নি। অশ্বিনের কথায়, আমি স্বচ্ছতা বজায় রাখার কথা বলছি। সঞ্জুর বিষয়ে আমার কিছু করণীয় নেই। তবে সঞ্জু বা যে কেউ কোনও দলে থাকবেন বা থাকবেন না সে বিষয়ে সংশ্লিষ্ট ক্রিকেটারের মত প্রকাশের বা আগ্রহ দেখানোর অধিকার থাকতেই পারে। অনেক সময় নানা খবর প্রকাশ পায়। সঞ্জুর ক্ষেত্রে এটি গুজব নাকি ফ্র্যাঞ্চাইজির তরফে ছাড়া হয়েছে সেটা স্পষ্ট না। জানিই না খবর কোথা থেকে এলো।

Post Views: 241

Continue Reading

Previous: কেন্দ্রীয় ক্রীড়াবিলে সিএবিতেও বদলে যাবে অনেক হিসেব নিকেশ
Next: ৯০ দিনের জন্য আরও পরস্পরকে শুল্কছাড় ওয়াশিংটন ও বেজিঙের

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.