Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ইরানের কূটনীতিকরা অনুমোদন ছাড়া মার্কিন বাজার থেকে কিনতে পারবেন না পণ্য, ফতোয়া ট্রাম্প প্রশাসনের

ইরানের কূটনীতিকরা অনুমোদন ছাড়া মার্কিন বাজার থেকে কিনতে পারবেন না পণ্য, ফতোয়া ট্রাম্প প্রশাসনের

Online Desk সেপ্টেম্বর 26, 2025
trump-1280.jpg

ওঙ্কার ডেস্ক: রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভার বৈঠক চলছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা এই সভায় অংশ নিতে মার্কিন মুলুকে পৌঁছেছে। ইরানের কূটনীতিকরাও নিউইয়র্কে গিয়েছেন। তবে তেহরানের কূটনীতিকদের কেনাকাটার উপর কোপ দিল ট্রাম্প প্রশাসন। তেহরানের প্রতিনিধিরা কোনও বিলাসবহুল পণ্য মার্কিন বাজার থেকে কিনতে পারবেন না। যদি কিনতে হয় তাহলে আগাম অনুমতি নিতে হবে।

জানা গিয়েছে, চলতি সেপ্টেম্বরে ইরানি কূটনীতিকদের নিয়ে বিশেষ বিধিনিষেধ প্রকাশ করেছে মার্কিন ‘ফেডারেল রেজিস্টার’। সেখানে বলা হয়েছে কস্টকো-সহ যে কোনও পাইকারি খুচরো বিক্রেতাদের কাছ থেকে পণ্য কিনতে পারবেন না ইরানের কূটনীতিকরা। শুধু তাই নয়, তেহরানের কূটনীতিকদের পরিবারের সদস্যরাও এই নিয়মের আওতায় পড়বেন।

উল্লেখ্য, দীর্ঘ দিন ধরে ইরানের কূটনীতিকরা মার্কিন বাজার থেকে বিলাসবহুল পণ্য কিনছেন। তাঁদের পরিবারের সদস্যরাও এই সুবিধা উপভোগ করছিলেন। এ বার থেকে এই নতুন নিয়মের ফলে সারা বছর ধরেই তাঁরা মার্কিন বাজার থেকে পণ্য কিনতে পারবেন না। গত ২২ সেপ্টেম্বর জারি করা বিবৃতিতে ট্রাম্প প্রশাসনের তরফে জানানো হয়েছেম, দারিদ্র, জল ও বিদ্যুতের তীব্র অভাব রয়েছে ইরানে। দুর্ভোগে রয়েছেন সেদেশের সাধারণ মানুষ। এই অবস্থায় তেহরানের গুটি কয়েক ব্যক্তিকে আমরা নিউ ইয়র্কের বিলাসবহুল সামগ্রী কেনার সুযোগ দিতে পারি না। প্রসঙ্গত, রাষ্ট্রসঙ্ঘে কোনও বৈঠক থাকলে এত দিন নিউ ইয়র্কের পাইকারি ও খুচরো বাজার থেকে দামি টেলিভিশন, ঘড়ি, গয়না, ইত্যাদি কিনতেন তেহরানের প্রতিনিধিরা। এ বার তা বন্ধ হতে চলেছে।

Post Views: 111

Continue Reading

Previous: ১৩৪২১ পদে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি পর্ষদের; পুজোর পর শুরু হবে নিয়োগ প্রক্রিয়া
Next: ১ অক্টোবর থেকে ওষুধ আমদানিতে ১০০% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের, বড়সড় ক্ষতির মুখে ভারত

সম্পর্কিত গল্প

sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
trump.jpg

‘ইরানে ফের বোমা ফেলা হবে যদি…’ জি৭ সম্মেলন থেকে তেহরানকে হুঁশিয়ারি ট্রাম্পের, শান্তিচুক্তি নিয়ে প্রশ্ন তুলে দিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট

Online Desk জুন 17, 2026

You may have missed

sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
20260610343f.jpg

বর্ষাকালীন অধিবেশনেই ইউনিফর্ম সিভিল কোডের প্রস্তাব দিতে চলেছে মধ্যপ্রদেশ সরকার

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.