Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • আলোচিত খবর
  • জট কাটলো ! ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু আইএসএল

জট কাটলো ! ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু আইএসএল

Online Desk জানুয়ারি 6, 2026
ISL.jpg

স্পোর্টস রিপোর্টার : জট কাটলো আইএসএলের। আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ভারতের এক নম্বর ফুটবল টুর্নামেন্ট। এদিন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মানডাভিয়া বলেন, ‘কোর্টের সমস্যার জন্য আইএসএলের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা ছিল। তবে কেন্দ্রীয় সরকার, এআইএফএফ এবং ১৪টি ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর আইএসএল শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

মঙ্গলবার দিল্লিতে বৈঠকে উপস্থিত ছিলেন ১৪টি ক্লাবের প্রতিনিধিরা। মোহনবাগান, মহমেডান ছাড়াও হাজির ছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিনিধিরা। স্পনসর-সহ একাধিক জটিলতায় অনিশ্চিত হয়ে পড়েছিল আইএসএল। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সমাধান সূত্র বের করতে পারেনি। আইএসএল ক্লাবগুলির জোট এবং ক্রীড়া মন্ত্রকের সঙ্গে দফায় দফায় আলোচনাতেও সমস্যার সমাধান হয়নি। আইএসএল ক্লাবগুলির জোটও (ইস্টবেঙ্গল বাদে) লিগ আয়োজনের প্রস্তাব দেয়। আয়-ব্যয় নিয়ে বেশ কিছু শর্তও দেয় তারা। শেষ পর্যন্ত ক্রীড়া মন্ত্রকের হস্তক্ষেপে এআইএফএফ-ই আইএসএল আয়োজন করতে চলেছে।

মজার ব্যাপার হল আগের মতোই হোম অ্যান্ড অ্যাওয়ে ফরম্যাটে হবে খেলা। মোট ৯১টি ম্যাচ হবে। দলগুলির যাতায়াত এবং থাকার ব্যবস্থা-সহ লজিস্টিস জটিলতার অবশ্য সমাধান হয়নি। সেগুলি সমাধানেক চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী। তবে বল গড়াবে, শুরু হবে ফুটবল এটাই সবথেকে বেশি আনন্দের খবর।

Post Views: 139

Continue Reading

Previous: সালাহউদ্দিনকে পাকড়াও করুন: ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের পর মোদীকে অনুরোধ পাক-অধিকৃত কাশ্মীরের শরণার্থীদের
Next: শীতে কাঁপছে দক্ষিণবঙ্গ, তার মধ্যে আবারও পারদ নামার পূর্বাভাস !

সম্পর্কিত গল্প

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.