Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • আর্থিক তছরূপে অভিযুক্ত প্রধান শিক্ষক !

আর্থিক তছরূপে অভিযুক্ত প্রধান শিক্ষক !

Online Desk জানুয়ারি 17, 2024
school.png

বিক্রমাদিত্য বিশ্বাস, ইসলামপুর : লক্ষ লক্ষ টাকার আর্থিক তছরূপের অভিযোগ উঠল ইসলামপুর স্টেট ফার্ম কলোনী হাই স্কুলে। কাঠগড়ায় স্কুলেরই প্রধান শিক্ষক কানাইলাল কর্মকার। আর এবার প্রধান শিক্ষকের ঘর বন্ধ করে দিল গার্জেন ফোরামের সদস্যরা। তাঁদের দাবি, যে আর্থিক অনিয়ম হয়েছে, সেই টাকা ফেরত দেননি প্রধান শিক্ষক কানাইলাল কর্মকার। এই মর্মে, তাঁর ঘরের বাইরে একটি পোস্টারও পড়েছে। আর এই ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতি বিদ্যালয় প্রাঙ্গণে। গার্জেন ফোরামের সদস্য বাপন দাস জানান, প্রায় ৯ লক্ষ টাকার দুর্নীতি হয়েছে. তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া টাকা ফেরত দেননি প্রধান শিক্ষক. গত তিন দিন ধরে স্কুলেও আসছেন না তিনি. তাই এই পোস্টার লাগানো হয়েছে।
বিগত কয়েক মাস ধরেই ইসলামপুর স্টেট ফার্ম কলোনী হাই স্কুলের প্রধান শিক্ষক কানাইলাল কর্মকারের বিরূদ্ধে আর্থিক তছরুপের অভিযোগকে ঘিরে অচলাবস্থার সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা।
বুধবার স্কুল শুরু হতেই এই পোস্টার দেখে পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকা সকলেই হতচকিত হয়ে পড়েন। এই ধরনের ঘটনায় স্কুলের সুষ্ঠ পঠন-পাঠনের পরিবেশ প্রভাবিত হচ্ছে বলে দাবি শিক্ষক মহলের।

Post Views: 62

Continue Reading

Previous: পরিবহণ দফতরের ২০০ কাছাকাছি ছোট-বড় বাস রুট বন্ধ, এবার পিপিপি মডেলে বাস চলবে বন্ধ রুট গুলিতে
Next: দিন দুপুরে সোনার দোকানে ডাকাতি হাওড়ায়

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.