Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • Uncategorized
  • ১৪০ কোটি ভারতবাসীর স্বপ্ন স্বফল, ভারতের হাতের মুঠোয় চাঁদ, ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

১৪০ কোটি ভারতবাসীর স্বপ্ন স্বফল, ভারতের হাতের মুঠোয় চাঁদ, ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

Online Desk আগস্ট 23, 2023
Untitled.png

১৪০ কোটি ভারতবাসীর স্বপ্ন স্বফল, ভারতের হাতের মুঠোয় চাঁদ। ৪০ দিনের উত্কন্ঠা কাটিয়ে বুধবার পূর্বনির্ধারিত সময় ঠিক সন্ধ্যে ৬ টা বেজে ৪ মিনিটে চাঁদের কুমেরুতে সফল ভাবে সফট ল্যান্ডিং করল ভারতের মহাকাশযান চন্দ্রযান ৩, ইসরোর বিজ্ঞানীদের এই সাফল্যে সুদুর দক্ষিণ আফ্রিকার ব্রিকসের মঞ্চ থেকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

দুরু দুরু বক্ষে শেষ মুহুর্তের অপেক্ষা শেষ পর্যন্ত বয়ে আনল সাফল্যের হাসি। ভারতের মহাকাশ সংস্থা ইসরোর মুকুটে যুক্ত হল নতুন পালক। বুধবার পূর্বনির্ধারিত সময় অনুসারে ঠিক সন্ধ্যে ৬ টা বেজে ৪ মিনিটে বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে সফল ভাবে সফট ল্যান্ডিং করল চন্দ্রযান ৩-এর ল্যান্ডার বিক্রম। আর কিছুক্ষণ পর বিক্রমের পেট থেকে চাঁদের মাটিতে পা রাখবে রোভার প্রজ্ঞান। এই সাফল্যের পর আমেরিকা, রাশিয়া, চিনের পর বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চন্দ্র বিজয়ে স্বর্ণাক্ষরে নাম লেখা হয়ে গেল ভারতের। ভারতের মহাকাশ সংস্থা ইসরোর বিজ্ঞানীদের এই সাফল্যে সুদুর দক্ষিণ আফ্রিকার ব্রিকসের মঞ্চ থেকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আপাতত ১৫ দিন ধরে চাঁদের মাটিতে জমি জরিপের কাছ করবে রোভার প্রজ্ঞান। চাঁদের বুকে সে খুঁজবে শুষ্ক বরফ। আর বরফ মিললেই তা থেকে পাওয়া যাবে জল। জলকে ল্যাবরেটরিতে বিভাজন করে মিলবে অক্সিজেন ও হাইড্রোজেন। যে তিনটি উপাদনই চন্দ্র পৃষ্ঠে জীবন ধারনের জন্য প্রাথমিক তিনটি উপাদান। শুধু জলের খোঁজই নয়, চাঁদের দক্ষিণ মেরুতে ফাস্ট বয় রোভার খুজবে থোরিয়াম এবং বোরিয়ামের মত তেজস্কৃয় পদার্থও। যা আবিষ্কৃত হলে পৃথিবীতে শক্তির চাহিদা মেটাতে বিপ্লব আসবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। কারণ ওই দুটি তেজস্ক্রিয় পদার্থ পাওয়া গেলে পৃথিবীতে কয়লা এবং খনিজ তেলের চাহিদা অনেকাই মেটানো যাবে। বিজ্ঞানীদের একাংশ যাকে ব্যখ্যা করছেন গ্রিন এনার্জির ক্ষেত্রে বিপ্লবের সুপ্ত সম্ভাবনা হিসেবে। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সুদুর দক্ষিণ আফ্রিকার ব্রিকসের মঞ্চ থেকে বিজ্ঞানীদের অভিনন্দন জানানোর পাশাপাশি জানিয়ে দিলেন স্কাই ইজ দ্য লিমিট। আগামীতে ভারত চাঁদে মানুষ পাঠানোর পাশাপাশি শুক্র এবং সূর্যেও মহাকাশ যান পাঠাবে বলে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সত্যি ২৩ অগস্ট ইতিহাসের স্বর্ণাক্ষরে নাম তুলে দিল ইসরো।

Post Views: 79

Continue Reading

Previous: চাঁদের দক্ষিন মেরুতে সফল ল্যান্ডিং বিক্রমের
Next: চন্দ্রযান ৩ এর সফল অভিযানে সামিল জলপাইগুড়ির কৌশিক

সম্পর্কিত গল্প

muttaqi.jpg

বৃহস্পতিবার ভারত সফরে আসছেন তালিবানশাসিত আফগানিস্তানের বিদেশমন্ত্রী

Online Desk অক্টোবর 3, 2025
WhatsApp-Image-2025-06-04-at-1.37.20-PM.jpeg

সংসদে বিশেষ অধিবেশন চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি ইন্ডিয়া জোটের

Online Desk জুন 4, 2025
vhnjx

শুক্রবার ডিএ মামলার শুনানিতে ২৫ শতাংশ বকেয়া মেটানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

Online Desk মে 16, 2025

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.