Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • যাদবপুরে ছাত্র মূত্যু ঘিরে রহস্য, তদন্ত কমিটি গঠন করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

যাদবপুরে ছাত্র মূত্যু ঘিরে রহস্য, তদন্ত কমিটি গঠন করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

Online Desk আগস্ট 10, 2023
WhatsApp-Image-2023-08-10-at-15.22.48.jpeg

কলকাতা, শেখ এরশাদ ও সঞ্জয় রায়চৌধুরী : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাগিংয়ের শিকার প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুন্ডু। বিশ্ববিদ্যালয়ের হোস্টেল থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু হয় বলে অভিযোগ।বাংলা বিভাগের ছাত্র নদীয়ার বাসিন্দা স্বপ্নদীপ কুন্ডু। রাগিংয়ের অভিযোগ তুলেছেন মৃতের পরিবার।অভিযোগের তীর এসএফআইয়ের সিনিয়র ছাত্রদের দিকে। এবার নিরপেক্ষ তদন্তের স্বার্থে তদন্ত কমিটি গঠন করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।তদন্ত কমিটির মাথায় রাখা হয়েছে সুবেনয় চক্রবর্তীকে।কমিটিতে মোট আটজন সদস্য রয়েছেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মৃত ছাত্রের পরিবারের পক্ষ থেকে আত্নহত্যার অভিযোগ তোলা হয়েছে। তাই নিরপেক্ষ তদন্তের জন্যই কমিটি গঠন করা হয়েছে। আগামী 15 দিনের মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকের কাছে তদন্তের রিপোর্ট জমা দিতে হবে। এই মর্মান্তিক ছাত্র মৃত্যুর ঘটনা নিয়ে মুখ খুলেছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান।অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই মর্মান্তিক মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবিতে পথে নামে এস ইউ সি আই ছাত্র সংগঠন এ আই ডি এস ও। যাদবপুরের রাস্তা বিক্ষোভ মিছিল করে তারা। নিরপেক্ষ তদন্তের দাবি সরব আয় তারা। উল্লেখ্য,যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে নদিয়ার বগুলার বাংলার ছাত্রের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। হোস্টেলের বারান্দা থেকে নীচে পড়ে মৃত্যু এক ছাত্রের। নদীয়ার ছাত্রের মৃত্যু নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। মৃত ছাত্রের নাম স্বপ্নদ্বীপ কুন্ডু।অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার সকালে নদীয়ার হাঁসখালীর বগুলায় নেমে এসেছে শোকের ছায়া । আত্মহত্যা না খুন তা নিয়ে রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। যদিও মৃত ছাত্রের পরিবারের অভিযোগ রাগিংয়ের জেরে মুত্যু হয়েছে।

Post Views: 97

Continue Reading

Previous: মন্দিরবাজারে বিজেপির অবস্থান বিক্ষোভ,ঘটনাস্থলে অগ্নীমিত্রা
Next: কামারহাটির বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, ধৃত ২

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.